শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম কৃষকের কলাবাগান কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম কৃষকের কলাবাগান কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে
শুক্রবার ● ২৭ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদম কৃষকের কলাবাগান কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

--- হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানে আলীকদম উপজেলায় ম্রো জনগোষ্ঠীর সৃজিত কৃষকের কলাবাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কইয়া ঝিরি মেনথক ¤্রাে পাড়া ও কাইংওয়াই ¤্রাে পাড়া এলাকার চারটি কলা বাগানের প্রায় ১২’শ কলামুড়া কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, গত ২১ জুন ২০২৫ তারিখে লামা বন বিভাগের অধীন মাতামুহুরী রেঞ্জের কর্মকর্তা ও বন প্রহরীদের একটি দল কোনো প্রকার নোটিশ কিংবা আলোচনা ছাড়াই এসব ফলজ গাছ কেটে ফেলে। পরে ওই জমিতে বনবিভাগ বিভিন্ন প্রজাতির বনজ চারা রোপণ করে যায়।

সরজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিপ্রস্থ মেনথক ও কাইংওয়াই ¤্রাে পাড়ার বাসিন্দা ইয়াং বো ¤্রাে, রেংথাং ¤্রাে, ডিং ওয়াই ম্রোয়ের আনুমানিক ছয় একর জায়গা জুড়ে প্রায় ১২০০ টি কলাগাছ ও ৪ টি উচ্চফলনশীল পেঁপে গাছ কেটে ফেলেছেন বনবিভাগের সদস্যরা। কলাবাগান কেটে কড়ই, গামারি ও কৃষ্ণ চূড়ার গাছ রোপণ করে বনবিভাগের সদস্যরা।
ক্ষতিগ্রস্থ ডিং ওয়াই ম্রো বলেন, “এখানে আমরা পূর্ব পুরুষ ধরে বসবাস ও জুমচাষ করে আসছি। দুই বছর আগে আমরা চার পরিবার মিলে এখানে প্রায় ১৪৫০ মতো কলাগাছ রোপণ করি। বন বিভাগ আমাদেরকে কোনো প্রকার নোটিশ না দিয়েই বাগানটি সম্পুর্ণ কেটে ফেলে।
জানতে চাইলে মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন বলেন, চলতি অর্থ বছরে (২০২৪-২৫) মাতামুহুরী রেঞ্জে সামাজিক বনায়নের কাজ চলমান আছে। সামাজিক বনায়নের জন্য আমরা জঙ্গল পরিষ্কার করছি এবং বিবিধ প্রজাতীর গাছ রোপন করছি। তবে বৃজিত কলাবাগান কেটে ফেলার বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোন অভিযোগ আসেনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)