বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবক নিহত
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবক নিহত
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সিরাজুল ইসলাম (৫৫) নামে ফটিকছড়ির সন্তান এক চাকুরীজীবীর মৃত্য হয়েছে।
২৬ জুন বৃহস্পতিবার চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চিকনদন্ডী ইউনিয়নস্থ ফতেয়াবাদ বালুরটাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফটিকছড়ি উপজেলার পশ্চিম ভুজপুর মাওলানা জালাল সাহেবের বাড়ির মৃত মনির হোসেনের পুত্র।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, নিহত সিরাজুল ইসলাম বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের শিকলবাহা কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে হাটহাজারী বাসায় ফিরছিলেন।
ঘটনাস্থলে পৌঁছলে সামনে থাকা একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক কষলে মোটরসাইকেল আরোহী নিহত সিরাজ পেছন থেকে কাভার্ডভ্যানের সাথে সজোরে ধাক্কা লাগে। এর মধ্যে মোটরসাইকেলের পেছনে থাকা একটি দ্রুতগামীর বাস মোটরসাইকেলকে চাপা দিলে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী সিরাজ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. সাবরিনা সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল।তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।





রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ