শনিবার ● ২৮ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ইয়াবাসহ আটক এক যুবক
আলীকদমে ইয়াবাসহ আটক এক যুবক
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে ৭শ ৬৫ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে আলীকদম সেনা জোন। শনিবার (২৮ জুন) বিকেল ৫টায় আলীকদম সেনা জোনের আলীকদমে নয়াপাড়া সড়কের মাতামাহুরী ব্রীজ সংলগ্ন তল্লাসী চৌকিতে দেহ তল্লাসী করে ৭শ ৬৫ পিচ ইয়াবা সহ নুরুল হাকিম (২৫) নামের ওই যুবককে আটক করেছে দায়িত্বরত সেনারা। আটককৃত নুরুল হাকিম আলীকদম উপজেলার আলীকদম সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমতলী মুসলিম পাড়ার বাসিন্দা আব্দুস ছালাম এর ছেলে।
সেনা সূত্র থেকে জানা যায়, আটককৃত যুবক একজন পেষাদার ইয়াবা ব্যবসায়ী। সেনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে একটি অটোরিক্সায় করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় তল্লাসী চৌকিতে দায়িত্বরত সেনারা তাকে তল্লাসী করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আলীকদম থানায় সোফর্দ্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম থানার এএসআই রাহেনা আক্তার। তিনি বলেন আমরা আলীকদম সেনা জোন থেকে উদ্ধারকৃত ইয়াবাসহ আসামী বুঝে পেয়েছি। আইনি প্রক্রিয়া চলমান আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।





অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত