বৃহস্পতিবার ● ১২ মে ২০২২
প্রথম পাতা » ঢাকা » এই সিইসি সাপের চেয়েও ভয়ংকর : মোমিন মেহেদী
এই সিইসি সাপের চেয়েও ভয়ংকর : মোমিন মেহেদী
সংবাদ বিজ্ঞপ্তি :: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নিয়োগের পর থেকে ক্রমশ স্বেচ্ছাচারিতা আর ধীরে ধীরে খোলশ বদলানোর মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে যে, অতিতের সকল সিইসিকে ছাড়িয়ে এই সিইসি সাপের চেয়েও ভয়ংকর। অনেকটা এনাকোন্ডার মত সর্বশেষে সবাইকে গ্রাস করাই যেন সিইসির প্রথম ও প্রধান কাজ।
‘ইভিএম-এর চেয়েও জরুরী নিরপেক্ষতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ১২ মে সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরো বলেন, নির্মম বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সমাজে যারা সহিংসতার রাজনীতি-অর্থনীতি ছড়াচ্ছে, তাদের চেয়েও ভয়ংকর সিইসি সকল রাজনৈতিক দল ও নেতাদের মাঝে জঘণ্য পরিকল্পনার মধ্য দিয়ে অবিরাম সহিংতার বীজ বপন করছে। তাকে এখনই না সরালে ভবিষ্যতে ভয়ংকর খেসারত দিতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে। অতএব, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়-অপরাধ-দুর্নীতি প্রতিহত করার পাশাপাশি সিইসিকেও প্রতিহত করতে হবে। সভায় প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ বক্তব্য রাখেন।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর