শিরোনাম:
●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ৮৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ৮৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ৮৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

--- গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে সরকারের প্রচেষ্টা তার ধারাবাহীকতায় প্রতিবারের ন্যায় সারাদেশে এক সাথে এবারও ঝালকাঠি জেলায় শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ এর আওতায় আগামী ৪ থেকে ৭ জুন পর্যন্ত টানা ৪দিন এই ক্যাপস্যুল খাওয়ানো হবে।
এ বিষয়ে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ মে সকাল ১১ টায় এ কর্মশালায় শিশুর পুষ্টি সংক্রান্ত এবং ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল সম্পর্কে গনমাধ্যম কর্মীদের অবহিত করেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মেডিক্যাল অফিসার ডা. সিয়াম আহসান এর সঞ্চালনায় কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রবন্ধ উপস্থাপন করেছেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় জানানো হয়, ঝালকাঠি জেলায় এ বছর ৮৫ হাজার ৫৪৮জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তারা জানিয়েছেন,জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ১৬৫ জন শিশুকে ১লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন ১টি করে লীল রংয়ের ক্যাপস্যুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩৮৩ জন শিশুকে ২ লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন ১টি করে লাল রংয়ের ক্যাপস্যুল খাওয়ানো হবে। তবে ১ লক্ষ ৩ হাজার ৩শ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাস্যুল খাওয়ানোর লক্ষমাত্রা রয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা।
শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা দেয়া হয়।





আর্কাইভ