শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
সোমবার ● ৬ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

---চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সর্বপ্রথম নির্মিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে “পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুন শনিবার সন্ধ্যা ৭টায় ইনকিউবেটরের কনফারেন্স কক্ষে উক্ত কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন.এম. জিয়াউল আলম, পিএএ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আইসিটি বিভাগের সাবেক সচিব আনোয়ারুল ইসলাম শিকদার, এনডিসি। আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিরিক্ত ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউটবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. মোস্তফা কামাল। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (্উপসচিব) জনাব সৈয়দ জহুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি বিভাগের উপসচিব জনাব রায়হানা ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এন.এম. জিয়াউল আলম, পিএএ বলেন, “ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবতা। বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতে অন্তত পাঁচ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের স্বপ্নের প্রকল্প চুয়েটের এই শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর। ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার সাথে দূরত্ব গোছাতেই এই ইনকিউবেটর প্রতিষ্ঠা করা হয়েছে। চুয়েটের প্রাকৃতিক সৌন্দর্য এবং এর আশেপাশে বেশকিছু পর্যটন এলাকা থাকায় বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হাব হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই দুটো কোম্পানি এই ইনকিউবেটরে স্পেস বরাদ্দ নেওয়ার জন্য যোগাযোগ করেছে। আমরা প্রত্যাশা রাখবো শীঘ্রই দেশ-বিদেশের বিভিন্ন প্রযুক্তি কোম্পানিগুলো এখানে বিনিয়োগে আগ্রহী হবেন।”

প্রশিক্ষণ কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি অধিদপ্তর, ডিজিটাল নিরাপত্তা এজেন্সিসহ আওতাধীন বিভিন্ন সংস্থা ও দপ্তরের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, প্রকল্প পরিচালক ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন। দুই ধাপে চলমাল এ কর্মশালা চলবে আগামি ৫ই জুন ২০২২ খ্রি. রবিবার পর্যন্ত। এছাড়া দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ চলবে আগামি ১০-১২ই জুন ২০২২ খ্রি.।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)