শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ৮,৭১১ হাজার কোটি টাকা দিয়ে ইসি’র ইভিএম কেনার উদ্যোগ রাষ্ট্রীয় অর্থের অপচয়
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ৮,৭১১ হাজার কোটি টাকা দিয়ে ইসি’র ইভিএম কেনার উদ্যোগ রাষ্ট্রীয় অর্থের অপচয়
মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৮,৭১১ হাজার কোটি টাকা দিয়ে ইসি’র ইভিএম কেনার উদ্যোগ রাষ্ট্রীয় অর্থের অপচয়

প্রর্তীকি ছবি সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আগামী জাতীয় নির্বাচনের জন্য দুই লক্ষ ৮,৭১১ কোটি টাকা ব্যয়ে দুই লক্ষ ইভিএম মেশিন কেনার জন্য নির্বাচন কমিশনের উদ্যোগকে অপ্রয়োজনীয় ও রাষ্ট্রীয় অর্থের বিরাট অপচয় হিসাবে আখ্যায়িত করেছেন এবং অবিলম্বে এই উদ্যোগ থেকে সরে আসতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি ক্ষোভের সাথে বলেন, নির্বাচন কমিশনের এই উদ্যোগ অনেকটা ‘গরীবের ঘোড়া রোগে’র মতই।পৃথিবীর উন্নত দেশসমূহ যখন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ থেকে সরে এসেছে তখন সকল বিরোধীদল ও জনগণের বিরোধিতা ও প্রত্যাখ্যানের মুখে জাতীয় নির্বাচনে ইভিএম চালুর প্রচেষ্টা নির্বাচনের নিরপেক্ষতা ও ন্যুনতম বিশ্বাসযোগ্যতা পুরোপুরি ধ্বংস করবে।তিনি বলেন,আগামী নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নের লক্ষেই যে নির্বাচন কমিশনের জবরদস্তিমূলক এই তৎপরতা তাতে দেশবাসীর কোন সন্দেহ নেই। তাছাড়া দেশের সংকটজনক অর্থনৈতিক পরিস্থিতিতে এই কেনাকাটার চাপও শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে।

আজ বিকালে পার্টির পল্টন শাখার সদস্যবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
মতবিনিময়ে অংশ নেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান ফিরোজ, পল্টন শাখার কমিটির সম্পাদক ইফতেখার আহমেদ চৌধুরী , আবদুল গনি খান, ইউসুফ জামিল, লিয়াকত হোসেন সাগর, মোঃ হুমায়ুন শেখ, জাহাঙ্গীর আলম,মহসিন প্রামাণিক প্রমুখ।

মতবিনিময়কালে পার্টির সাধারণ সম্পাদক আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পার্টির দশম কংগ্রেস সফল করতে সদস্যদের প্রতি আহবান জানান।

বিএনপি’র নেতা কর্মীদের উপর সরকার দলীয় সসন্ত্রাসীদের হামলা আক্রমণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে গতকাল বনানিতে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচীসহ দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশী হামলা - আক্রমণ এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, মোমবাতি প্রজ্বালন এর মত একটি শান্তিপূর্ণ নিরিহ কর্মসূচীকেও সরকার ও সরকারি দল সহ্য করতে পারছে না।সারাদেশে এই ধরনের কর্মসূচীকেও বিপজ্জনক মনে করছে।সরকার ও সরকারি দল কতটা বেসামাল ও অস্থিরতায় ভূগছে এসব তার নজির। বিরোধী নেতা কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা করা হচ্ছে।তিনি বলেন, সরকার ও সরকারি দল রাজনীতিতে খুব খারাপ উদাহরণ তৈরী করছে।
বিরোধীদের উপর হামলা আক্রমণ করে সরকার শেষ রক্ষা করতে পারবেনা।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীরা বিরোধীদের উপর হামলা আক্রমণ করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো বিরোধী নেতা কর্মীদের গ্রেফতার ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। তিনি বলেন, এসব তৎপরতা সরকারের দমনমূলক স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ। এসব করে শেষ রক্ষা করা যাবেনা।

তিনি এসব সন্ত্রাসী হামলা আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহবান জানান। একইসাথে এসব সন্ত্রাসী তৎপরতা দেশবাসিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করারও ডাক দেন।





ঢাকা বিভাগ এর আরও খবর

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)