শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নিয়োগ বাণিজ্যে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
প্রথম পাতা » সকল বিভাগ » নিয়োগ বাণিজ্যে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিয়োগ বাণিজ্যে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের ‘আমতৈল পঞ্চগ্রাম মোহাম্মদীয়া দাখিল মাদরাসাটি’ দুর্ণীতির আখড়ায় পরিণত হয়েছে। জাল জালিয়াতি করে ইবতেদায়ি থেকে দাখিল মাদরাসায়। ইবতেদায়ি প্রধান থেকে এখন সুপার। একজন মাদরাসা সুপার হয়ে এমন ভয়ানক জালিয়াতির ঘটনা ও নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাতের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।

এ ঘটনায় সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মাদরাসা সুপার রায়হান উদ্দিন, বর্তমান সভাপতি আলা উদ্দিন ও বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে কে অভিযুক্ত করে বিশ^নাথ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দাখিলকৃত অভিযোগে আজিজুর রহমান উল্লেখ করেন, ১৯৯৯ সালে এলাকাবাসীর সহযোগিতায় মাদসাটি প্রতিষ্ঠা করা হয়। সরল বিশ্বাসে জমশেরপুর গ্রামের মাওলানা রায়হানকে ইবতেদায়ী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। এর কিছুদিন পর মাওলানা রায়হান উদ্দিন সভাপতি আজিজুর রহমান, ইউএনওসহ শিক্ষক নিয়োগ কমিটির সকলের স্বাক্ষর জাল করে নিজেকে মাধ্যমিক পর্যায়ের সুপার হিসেবে নিয়োগের কাগজপত্র দাখিল করেন।

তখন সভাপতি আজিজুর রহমানের স্বাক্ষর জাল করে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে আজিজুল হক নামের একজনকে কম্পিউটার অপারেটর নিয়োগ প্রদান করেন। মাদরাসাটি এমপিও ভুক্ত হওয়ার আগ পর্যন্ত যে সকল শিক্ষক সরকারি চাকুরীর আশায় পরিশ্রম করেছেন, তাদেরকে বাদ দিয়ে বিভিন্ন জেলার ১৫/১৬ জনের কাছ থেকে ৪লক্ষ টাকা করে ঘুষ নিয়ে তাদের নামের তালিকা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেন মাদাসার সুপার রায়হান উদ্দিন।

শুধু তাই নয়, এমপিও ভুক্তি প্রাপ্ত শিক্ষকদের সরকার প্রদত্ত ১৭মাসের বকেয়া বেতন প্রায় ৪০লক্ষ টাকাসহ মোট প্রায় ১ কোটি টাকা জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে আত্মসাত করেছেন বলে এজহারে উল্লেখ করা হয়।

ছাতক উপজেলার শেখপাড়া গ্রামের মিয়াজান আলীর পুত্র নুর উদ্দিনকে শিক্ষক নিয়োগ দেয়ার কথা বলে ৪ লক্ষ টাকার চুক্তিকরে ১লক্ষ টাকা নগদ গ্রহণ করেন রায়হান উদ্দিন। বাকী ৩লক্ষ টাকা প্রদানে বিলম্ব হওয়ায় পাবনার শহিদুল ইসলাম নামের আরেক জনের নিকট থেকে ৪লক্ষ টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়। টেলিফোনে নুরুদ্দিন এ প্রতিনিধির নিকট ঘটনার সত্যতা স্বীকার করেন।

এসব অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির ঘটনার সাথে জড়িত রয়েছেন, প্রতিষ্টানের বর্তমান সভাপতি আলা উদ্দিন। ঘুষ, দুর্নীতির মুল নায়ক সুপার রায়হান উদ্দিন হলেও নেপথ্যে নায়ক হচ্ছেন, মাধ্যমিক কর্মকর্তা সমীর কান্তি দে।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে জানান, নিয়োগের বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর উপর আনিত অভিযোগ মিথ্যা।

মাদরাসা সুপার রায়হান উদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান, ঘুষ, দুর্নীতির সবগুলো অভিযোগ সত্য নয়। অভিযোগের বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেছেন, অভিযোগ তদন্ত করা হচ্ছে, প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আমতৈল গ্রামের হুমায়ুন রশিদ, মাহতাব উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মাদরাসার জাল-জালিয়াতি ও কোটি টাকা আত্মসাতের বিষয়টি সরজমিন তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

বিশ্বনাথের তেলিকোনা গ্রামে মতবিনিময় সভা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা পূর্বপাড়ার উন্নয়ন প্রকল্পে স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খানের আগমন উপলক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার দাবীর পরিপ্রেক্ষিতে সড়ক পাকাকরণ ও গ্রামের মসজিদে ডিপ-টিওবয়েল স্থাপনের আশ্বাস প্রদান করেন স্থানীয় এমপি।

সভায় এমপি মোকাব্বির খান বলেন, সরকারের গ্রহন করা প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেদিকে সর্বস্তরের জনসাধারণকে তদারকি করতে হবে। আর সকল অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কারণ উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে মানুষের কষ্ঠ লাগব হবে। আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত সততা ও নিষ্ঠার সাথে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাব।

তিনি আরোও বলেন, দেশ ও জাতির উন্নয়ন-অগ্রগতির আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুশিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা সমাজ থেকে অন্ধকার দূর করে আলোর পথ দেখায়।

তেলিকোনা পূর্বপাড়ার প্রবীন মুরব্বী ইকবাল হোসেনের সভাপতিত্বে ও শফিকুল হক দুপুর মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রব রাজু, দ্বীপবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজমুল হক জহুর আলী, পল্লী চিকিৎসক শায়েস্তা মিয়া, সংগঠক ইলিয়াস হোসেন, দিলোয়ার হোসেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করে যুক্তরাজ্য প্রবাসী হাফিজ শামছুল হুদা।

এসময় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সোনাবান বেগম, এলাকার মুরব্বী নূর বক্স, চান মিয়া, মকবুল আলী, লিয়াকত আলী, আকবর আলী, সমুজ আলী, ছুয়াব উল্লাহ, সমশির আহমদ, ব্যবসায়ী আব্দুল মালিক, সংগঠক সুরুজ আলী, আবুল খয়ের, কামরুজ্জামান কমরু প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





সকল বিভাগ এর আরও খবর

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)