শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আ.লীগের মিছিল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ: আহত-৪
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আ.লীগের মিছিল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ: আহত-৪
রবিবার ● ২৭ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে আ.লীগের মিছিল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ: আহত-৪

ছবি : সংবাদ সংক্রান্ত আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আ.মীলীগের প্রতিবাদ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের মিছিল লক্ষ্য করেই ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের ঘটনায় ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার বেলা ১১টার দিকে নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন আ’লীগ নেতা আঃ ছালাম (৫০) ও সিরাজুল ইসলাম (৫২) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এছারা উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী আঘাতপ্রাপ্ত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বিশ্রামে আছেন।

জানা যায়, ২৫ নভেম্বর বিকেলে উপজেলার ৪ নং পাঁচুপুর ইউনিয়ন শ্রমিকলীগ সহসভাপতি কাওছার ইসলামসহ চার জনের উপর স্থানীয় ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অতর্কিত হামলা চালায়। হামলায় আহত চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহতদের হামলার প্রতিবাদে ২৬ নভেম্বর শনিবার সকাল আনুমানিক ১০ টায় আ’লীগ কার্যালয় হতে উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয়। সকাল আনুমানিক ১১ ঘটিকায় মিছিলটি আত্রাই নতুন ব্রিজের নিচে পৌচ্ছালে ব্রিজের উপর থেকে মিছিলকে লক্ষ করে পর পর ৩টি ককটেল নিক্ষেপ করা হয়। তিনটির মধ্যে দু’টি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলের আঘাতে আ’লীগ নেতা আঃ ছালাম (৫০) ও সিরাজুল ইসলাম (৫২) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এছারা উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী আঘাতপ্রাপ্ত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বিশ্রামে আছেন। ঘটনার পর আ’লীগের লোকজন উত্তেজিত হয়ে কয়েকটি দোকান ভাংচুর করে। সেখানে উত্তেজনা বিরাজ করছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।
এ ব্যাপারে উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী বলেন, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করছিলাম। মিছিলটি আত্রাই নতুন ব্রিজের নিচে এলে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে আমাদের চার জন লোক আহত হয়। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জোড়ালোভাবে তদন্ত চলছে। অতিদ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)