শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে রাতের আঁধারে কৃষিজমি ভরাট
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে রাতের আঁধারে কৃষিজমি ভরাট
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে রাতের আঁধারে কৃষিজমি ভরাট

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে রাতের আধাঁরে সরকারি নির্দেশনা অমান্য করে ভরাট করা হচ্ছে কৃষি জমি। হালদা নদী থেকে উত্তোলন করা বালু ড্রাম ট্রাকে ভর্তি করে এনে ভরাট করছে এসব কৃষি জমি গুলো।
উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া এলাকায় এসব কৃষিজমি গুলো ভরাট চলছে।
যদিও কৃষি জমি রক্ষায় সরকার ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপির কঠোন নিদের্শনা ছিল এক ইঞ্চি কৃষি জমিও ভরাট করা যাবেনা। এমন নির্দেশনার পরও কিছু লোক স্থানীয় ইউপি সদস্যের ম্যানেজ করে রাতের আধাঁরে কৃষি জমি ভরাট অব্যহত রেখেছে। জানা যায়, রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন এলাকার মুছা নামে এক ব্যক্তি উরকিরচর হারপাড়া গ্রামের তাজুল নামে অপর এক ব্যক্তি থেকে কৃষি জমি ক্রয় করে। ক্রয় করা কৃষি জমিতে বেলাল নামের এক ব্যক্তিকে হালদা নদী থেকে উত্তোলন করা বালু দিয়ে এই জমিটি ভরাট করছে। একই উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকার বাসিন্ধা হাবিব কৃষি জমি ক্রয় করে বালু দিয়ে ভরাট করছে। এ ব্যাপারে মুছাকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, তাজুর কাছ থেকে কৃষিজমি ক্রয় করার চুড়ান্ত হয়েছে। এখনো রেজিষ্ট্রারী হয়নি। ভরাটের বিষয়ে আমি অবগত নয়। অপর ভরাটকারী হাবিব বলেন আমি কৃষিজমি ক্রয় করে বালু দিয়ে ভরাট করে ক্ষেত করার প্রস্তুতি নিয়েছি। বালু দিয়ে কৃষি জমি ভরাট না করলে ক্ষেত করবো কিভাবে উল্টো প্রশ্ন রাখেন। এ ব্যাপারে উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল বলেন, হারপাড়া এলাকায় কৃষি জমি ভরাট করার খবর পেয়ে গত ১০ ডিসেম্বর কৃষিজমি ভরাট কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছি। নতুন করে রাতের আধাঁরে কৃষি জমি ভরাট করার বিষয়ে আমি অবগত নয়। তিনি জানান,সরকারের নির্দেশনা অনুযায়ী কঠোর অবস্থান আছে রাউজানে কোন কৃষিজমি ভরাট করা যাবে না। তার পরি প্রেক্ষিতে উরকিরচরে কৃষিজমি ভরাট কারী যে হউক না কেন, তাদেরকে কোন কৃষি জমি ভরাট করতে দেবনা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)