শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার মতবিনিময়
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার মতবিনিময়
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার মতবিনিময়

ছবি : সংবাদ সংক্রান্ত রাঙামাটি :: কর্মকর্তা/কর্মচারীদের সাথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এর মতবিনিময় সভা রাঙামাটিস্থ বোর্ডের প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবযোগদানকৃত চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) হিসেবে রবিবার তিনি প্রথম কর্ম দিবস শুরু করেন।
গত ৩০ জুলাই রবিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত মতবিনিময় সভা শুরু হওয়ার পূর্বে বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণসহ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য পরিকল্পনা ও সদস্য প্রশাসন মো. জসীম উদ্দিন (উপসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব)সহ বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় বোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের সাথে নবযোগদানকৃত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা মতবিনিময় সভায় মিলিত হন। এসময় বোর্ডের কর্মকর্তা/কমৃচারীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মূল অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে নবযোগদানকৃত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এর জীবনী সম্পর্কে বোর্ডের ভাইস চেয়ারম্যান বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং উপস্থিত সকলের পরিচিত পর্ব শেষে বোর্ডের সামগ্রিক কর্মকান্ডের উপর উপপরিচালক মংছেনলাইন রাখাইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সংক্ষেপে উপস্থাপন করেন।
চেয়ারম্যান বলেন যে, আপনি, আমি আমরা সকলে স্বাধীন দেশে চাকুরি করা কিংবা স্বাধীনভাবে কথার বলার যে সুযোগটা পেয়েছি সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে পেয়েছি। পাকিস্তান শাসনামলে এদেশের মানুষ মেধাবী হওয়া সত্বেও অধিকাংশ সরকারি চাকুরিতে কোটার মাধ্যমে চাকুরি করতে হয়েছে। তিনি আরও বলেন যে, বঙ্গবন্ধুর কারণে ১৯৭১ সালে স্বাধীনতার লাভ করতে সক্ষম হয়েছি এবং আমরা স্বাধীন দেশের নাগরিক।
তিরি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শুধু ব্যক্তি কিংবা কোন গোত্রের নয় বরং চেয়ারম্যান হচ্ছেন তিন পার্বত্য জেলার সকল সম্প্রদায়ের চেয়ারম্যান। সুতরাং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলক জাতীয় পর্যায়ের মূলধারায়যুক্ত করার জন্য যা করা দরকার তা করতে সর্বদা প্রচেষ্টা থাকবে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামকে অবহেলা করে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। তাই পার্বত্য চট্টগ্রামকে মূলধারায়যুক্ত করাসহ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে হাতে হাত মিলিয়ে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান। এসময় তিনি বিশ্বের জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বৃহত্তর পরিসরে প্রকল্প গ্রহণের মাধ্যমে তিন পার্বত্য জেলায় কাজ করার কথা ব্যক্ত করেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবযোগদানকৃত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য সচবি ও সদস্য প্রশাসন মো. জসীম উদ্দিন (উপসচিব), উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা (চ:দা:), মো. এয়াছিনুল হক, প্রকল্প ব্যবস্থাপক (পরিকল্পনা), টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, বেগম নীলুফার নাজনীন, প্রকল্প ব্যবস্থাপক (বাস্তবায়ন ও মূল্যায়ন), টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প; রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জেলা প্রকল্প ব্যবস্থাপকবৃন্দ, কাইংওয়াই ম্রো, গবেষণা কর্মকর্তা, মো. নুরুজ্জামান, বাজেট ও অডিট অফিসার (অ:দা:), সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)