সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড় সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে বিজিবি
রামগড় সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে বিজিবি
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড় সীমান্তে কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিজিবির তাড়ায় কোটি টাকার মোবাইল ফেলে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
রবিবার ৩০ জুলাই রামগড় ব্যাটালিয়ন সদরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঁশিবাড়ী বিওপির নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল খেদাব্রিজ এলাকায় অভিযানে যায়। চোরাকারবারিরা সীমান্তের ওপার থেকে বাংলাদেশে ঢুকছিল। এ সময় বিজিবি দল তাদের ধাওয়া করলে চোরাকাবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে ভারতীয় ১৪টি কোম্পানির ৩২০টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ মোবাইলের মূল্য এক কোটি টাকারও বেশি। জব্দ মোবাইল সীতাকুণ্ড কাস্টম অফিসে জমা দেওয়া হবে।
রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিযে এ বৃহৎ চোরাচালানটি জব্দ করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১