মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » ভালুকাকে ৪-০ গোলে হারিয়ে ঈশ্বরগঞ্জ ফাইনালে
ভালুকাকে ৪-০ গোলে হারিয়ে ঈশ্বরগঞ্জ ফাইনালে
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: জেলা পর্যায়ে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ এর সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভালুকা উপজেলার গোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার দরিবৃ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উঠেছে।
২৭ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলার দরিবৃ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নান্দাইল উপজেলার পাচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাথে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।
সেমি ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সিদ্দিক, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সোবহান প্রমুখ।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল