শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন এমপি মোকাব্বির খান
প্রথম পাতা » সকল বিভাগ » শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন এমপি মোকাব্বির খান
রবিবার ● ২২ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন এমপি মোকাব্বির খান

ছবি : সংবাদ সংক্রান্ত মো. আবুল কাশেম বিশ্বনাথ :: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে
বিশ্বনাথ, ওসমানীগর উপজেলাসহ সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপি।

এক শুভেচ্ছা বার্তায় মোকাব্বির খান বলেন, সিলেট-২(ওসমানীনগর-বিশ্বনাথ) সংসদীয় আসনসহ সমগ্র বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন।

আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, সব ধর্ম-বর্ণের মানুষের মিলন মেলায় ভরে উঠুক প্রতিটি মণ্ডপ। আমি এই উৎসবের আয়োজকসহ সংশ্লিষ্ট সবার সুখ- সমৃদ্ধি সহ পূজোর সফল সমাপ্তি কামনা করি।

একাদশ জাতীয় সংসদ এর ২৫ তম অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, অধিবেশনে অংশগ্রহণ করার কারণে শারদীয় দুর্গোৎসবে উপস্থিত থাকতে না পারায় আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে উৎসবের উন্মাদনা দেখা যায় তা কিন্তু সত্যিই আমাদের পুলকিত ও মুগ্ধ করে। এই উৎসব বাঙালির ঐতিহ্য। ’সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করবে এ আশা ব্যক্ত করেন তিনি।

শুভেচ্ছা বার্তায় সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মোকাব্বির খান এমপি।

বিশ্বনাথে পূজামন্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান

বিশ্বনাথ :: শারদীয় দুর্গাপূজা মহাসপ্তমী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত পূজামন্ডপে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর পক্ষ থেকে ক্ষুদ্র উপহার স্বরূপ নিয়ে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান (ডিএসবি)।

আজ শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার সদর সার্বজনীন পূজামন্ডপ, শ্রী শ্রী শনি মন্দির সার্বজনীন পূজামন্ডপ, কালী বাড়ি সার্বজনীন পূজামন্ডপ কালিজুরী সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন।

এসময় বিভিন্ন মন্ডপে পৃথক সভায় প্রধান অতিথির হিসেবে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, যুগ যুগ ধরে বাঙালীরা ঐক্যবদ্ধভাবে সকল ধর্মের মানুষের বিভিন্ন উৎসবের আনন্দ একসাথে উপভোগ করে আসছেন।

যারাই ওই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, তাদেরকে ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার অপরাধীদের শাস্তি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। আর যার যার অবস্থান থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলে সমাজে শান্তি বিরাজমান থাকার পাশাপাশি হবে উন্নত।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইন-র্চাজ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের দেশ হচ্ছে বাংলাদেশ। সুদীর্ঘকাল থেকে তাই বাঙালীরা সকল ধর্মের মানুষের ধর্মীয় উৎসবগুলো এক সাথে মিলে মিশে উপভোগ করে আসছেন।

আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের আমলে বাঙালী জাতির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো অটুট হয়েছে।

বিশ্বনাথ সদর সার্বজনীন পূজামন্ডপের সভাপতি সুব্রত ধর বাপ্পী, শ্রী শ্রী শনি বাড়ি সার্বজনীন পূজামন্ডপের সভাপতি বিজয় চন্দ্র দেব, শ্রী শ্রী কালী বাড়ি সার্বজনীন পূজামন্ডপের সভাপতি সমীর রঞ্জন দাসের যৌথ পরিচালনায় সভাগুলো অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার সেকেন্ড অফিসার রুমেন আহমেদ, এসআই কবির উদ্দিন, এ এসআই সবুজ নাইডুসহ আরোও উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)