শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » পরিকল্পিত নাশকতা সৃষ্টি করে সরকার গদি রক্ষা করতে পারবে না : গণতন্ত্র মঞ্চ
প্রথম পাতা » ঢাকা » পরিকল্পিত নাশকতা সৃষ্টি করে সরকার গদি রক্ষা করতে পারবে না : গণতন্ত্র মঞ্চ
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিকল্পিত নাশকতা সৃষ্টি করে সরকার গদি রক্ষা করতে পারবে না : গণতন্ত্র মঞ্চ

ছবি : সংবাদ সংক্রান্ত তৃতীয় দফায় অবরোধের শেষ দিনে আজ দুপুর ১২টার সময় বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। পুরানা পল্টন থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাংকি হয়ে জাতীয় প্রেসক্লাব ঘুরে পল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত করে ।
গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এর সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা প্রিতম দাস।
সমাবেশে সভাপতির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সরকার পরিকল্পিতভাবে বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহিংসতা ও নাশকতা সৃষ্টি করে বিরোধীদলের উপর দোষ চাপিয়ে নেতা-কর্মীদের নামে মামলা ও গ্রেফতার করে আন্দোলন দমন করার অপচেষ্টা চালাচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করে দেশের মানুষের উপর সীমাহীন দুর্ভোগ চাপিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে আর একটি নীলনকশার একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। জনগণ সেটা হতে দিবে না। জনগণ রাজপথে আছে।

সাইফুল হক বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশকে একটা নৈরাজ্য সৃষ্টি করে বিরোধী দল কে বাইরে রেখে তাদের অনুগত দু চারটি দলকে সাথে নিয়ে আবারো একটি নীলনকশার একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। তাদের অনুগত বশংবধ বর্তমান নির্বাচন কমিশনকে দিয়ে জবরদস্তি করে এই একতরফা নির্বাচন ব্যবস্থা করতে চায়। নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সাথে দেখা করে সরকারের ইচ্ছা বাস্তবায়ন করতে তৎপর। তিনি বলেন সরকার জবরদস্তি করলে প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরে প্রয়োজনে পদত্যাগ করুন অথবা নির্বাচনে বিরোধী দলসহ সকল দলের অংশগ্রহণ নিশ্চিত , একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় আলাপ আলোচনা ও সমঝোতার পথ সুগম করতে উদ্যোগ নিতে পারেন।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সরকার গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ না করে সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করেছ। এটা শ্রমিকশ্রেণি মেনে নিবে না। শ্রমিকদের ন্যায্য আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে শ্রমিক হত্যা করেছে। দেশের জনগণ এর বিচার ও একদিন করবে।

শহীদুল্লাহ কায়সার বলেন, সরকার যতোই চেষ্টা করুক আর একটি নীলনকশার একতরফা নির্বাচন দেশের মানুষ করতে দিবে না। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যতোই দমন পীড়ন করুক রাজপথে আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে বিদায় দিতে হবে।
বাচ্চু ভুঁইয়া বলেন, বিরোধীদলের শান্তিপূর্ণ আন্দোলনে ক্ষমতা হারানোর ভয়ে সরকার পরিকল্পিতভাবে সহিংসতা ও নাশকতা সৃষ্টি করছে। কোন কিছুতেই এবার সরকারের শেষ রক্ষা হবে না।

প্রীতম দাস বলেন, গণতন্ত্র মঞ্চ সহ বিরোধী দল লাগাতার আন্দোলন করছে, সরকার যদি পদত্যাগ না করে, অন্তর্বর্তী কালীন সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করে তাহলে আরো কঠোর কর্মসূচি দিয়ে সরকার কে পদত্যাগে বাধ্য করা হবে।
আজ বিকাল ৪ টায় সংবাদ সম্মেলন করে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী কর্মসূচি ঘোষণা করা হবে।





ঢাকা এর আরও খবর

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)