শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে জামাত-বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ : গ্রেফতার-৭
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে জামাত-বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ : গ্রেফতার-৭
বুধবার ● ২২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে জামাত-বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ : গ্রেফতার-৭

প্রর্তীকি ছবি বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে অবরোধ ও হরতালের সমর্থনে জামাত-বিএনপি তিনটি পৃথক মিছিল করেছে। জামায়াতে ইসলামি বুধবার সকালে পৌরসভার কালিগঞ্জ বাজারে ও মঙ্গলবার রাত ১০টায় বিএনপি দুই দফা জটিকা মশাল মিছিল করেছে।

এই মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় লোক জনের অভিযোগ বিগত কয়েক দফা অবরোধ ও হরতালের সময় জামাত বিএনপি এভাবে কোন মিছিল না করলেও হঠাৎ কিছূ লোক মিছিল করায় সহস্যের সৃষ্টি হয়।

একটি সুত্র জানায়, পুলিশের সাথে আতাত করে জামাত বিএনপি এ মিছিল করেছে। পুলিশে অনুমতি নিয়ে মিছিল করার ঘঁনাটি ছড়িয়ে পড়ায় সরকারদলীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৩৩জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং-৭) দায়ের করেছে এবং ইতি মধ্যে সিলেট গোয়েন্দা পুলিশ রাতে অভিযান চালিয়ে ৬নেতা কর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, বিএনপি নেতা আব্দুল হান্নান বাবুল, শাহজাহান মিয়া, রমজান আলী, সেবুল মিয়া, রুবেল আহমদ, আখতার আহমদ, ও হাফিজুর রহমান।

এ ব্যাপারে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃতরা বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে বুধবার ২২ নভেম্বর উপজেলা পরিষদ সভা কক্ষে ‘পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ (৯-১৫ ডিসেম্বর)’ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ্যাডভোকেসি সভাপতি অনুষ্ঠিত হয়।

‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ শ্লোগানকে সামনে রেখে ‘পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ (৯-১৫ ডিসেম্বর)’-এ কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে ধারণা দিতে এবং গর্ভবতি মাদেরকে সু-চিকিৎসা প্রদান করার লক্ষে নানান প্রদক্ষেপ গ্রহনের পাশাপাশি মাধ্যমিক স্কুল ভিত্তিকে এব্যাপারে সচেতন করে তুলার লক্ষে সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

গর্ভকালে সঠিক চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বস্তরের জনসাধারণে আসার আহবান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য্যরে পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।

বিশ্বনাথে জাতীয় পার্টির আনন্দ মিছিল

বিশ্বনাথ :: জাতীয় পার্টির নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে আনন্দ মিছিল ও পথসভা করেছে উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে মিছিলটি জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রবাসী চত্ত¡রে গিয়ে পথসভায় মিলিত হয়।

নির্বাচনী তফসিল ঘোষণা করায় পথসভায় বক্তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। নবগঠিত উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আহমদ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব একেএম দুলাল এবং উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মীর খোকনের যৌথ পরিচালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টি নেতা আবুল খয়ের, মন্নান মিয়া ও ফিরোজ আলী, রইছুল মিয়া প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)