বৃহস্পতিবার ● ১৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে অটোরিক্সার ধাক্কায় এক শিশু নিহত
ঘোড়াঘাটে অটোরিক্সার ধাক্কায় এক শিশু নিহত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে পোলিও টিকা খেতে যাওয়ার পথে অটোরিক্সার ধাক্কায় রাইসা মনি নামের পাঁচ বছর বয়সি এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় শিশুটির নানাবাড়ি এলাকা ঘোড়াঘাট পৌরসভার বড়গলিতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউপির ছাতিনচড়া গ্রামের রাজু মন্ডলের মেয়ে
মৃতের পরিবার জানান, রাইসা তার নানার বাড়ি থেকে পোলিও টিকা খাওয়ার জন্য পাশের একটি অস্থায়ী ক্যাম্পে যাচ্ছিল। এ সময় তার অপর এক খেলার সঙ্গীসহ রাস্তা পারাপারের সময় ১টি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। ঘটনার পরপরই খবর পেয়ে শিশুটির নানা আনোয়ার হোসেনের ভাই ফারুক হোসেন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারহান বলেন, পরীক্ষা-নিরীক্ষা করার পর ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
অপরদিকে স্থানীয় লোকজন অটোরিক্সাটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ সংবাদ লেখা পর্যন্ত চালকের কোন পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, নিহত রাইসা মনিকে তার পিতা মাতার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও অটোরিক্সার ব্যাপারে অনুসন্ধান পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টিকাদান কেন্দ্রে শিশুদের মুখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল তুলে দিয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ নূর-ই আজমীর ঝিলিক, মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াঙ্ক কুন্ডু, ডাঃ আহসান হাবীব, ডাঃ সা-আদ আস সামস সহ অন্যান্য চিকিৎসক ও ইপিআই কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ক্যাম্পেইনে উপজেলার ৯৭টি নিকটস্থ টিকাদান কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ১২ হাজার ৯৫৩ জন শিশুকে ১টি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ