শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মোকাব্বির খানের মতবিনিময়
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মোকাব্বির খানের মতবিনিময়
বৃহস্পতিবার ● ২৮ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মোকাব্বির খানের মতবিনিময়

--- বিশ্বনাথ প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের গণফোরাম মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, রাজপথে আন্দোলন করে সরকার পতন সম্ভব নয়। তাই আমি জনগণের মৌলিক কথাগুলো সংসদে কথা বলার মাধ্যমে জনসম্মুখে তুলে ধরতে নির্বাচনে প্রার্থী হয়েছি।

পুরো প্রশাসন দলীয় করণের মাধ্যমে সাজানোর পরও আমি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সহযোগীতায় আমার নির্বাচনী এলাকায় অনেক প্রকল্প পাস হয়, কিন্তু কিছু স্বার্থভোগীর কারণে সেগুলো আলোর মুখ দেখছে না। এতে আমাকে জনগণের ভালবাসা থেকে বঞ্চিত করার চেয়ে জনগণকে বেশি ক্ষতিগ্রস্থ করা হয়েছে।

যেমনি করে মেগা প্রকল্পগুলো থেকে মেগা দূর্নীতি হয়েছে, লুটপাট করা হয়েছে সরকারি অর্থ।
তিনি বুধবার (২৭ ডিসেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সাথে পৌর শহরের পুরাণ বাজারস্থ নিজের প্রধান সির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

মতবিনিময় সভা শেষে তিনি পৌর শহরের পুরাণ বাজার এলাকায় নিজের নির্বাচনী প্রতীক ‘উদিয়ামান সূর্য়’র লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উদিয়মান সূর্য প্রতীকের প্রধান সম্বন্বয়কারী নিজাম উদ্দিন, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ নুনু, সংগঠক মোজাহিদ হোসেন’সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

নৌকার বিজয়েই হবে সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়ন -শফিক চৌধুরী

বিশ্বনাথ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ‘নৌকা’র মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’র বিজয়েই আসবে সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়ন।

আর তাই দীর্ঘ ১০ বছর কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত সিলেট-২ আসনে এবার নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে। এলাকার মা-বোন’সহ সর্বস্তরের ভোটাররা ৭ই জানুয়ারীর অপেক্ষা করছেন ভোট দিয়ে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’র বিজয় সুনিশ্চিত করার।

আওয়ামী লীগের রাজনীতি উন্নয়নের, আর বিএনপি-জামায়াতের রাজনীতি জ্বালাও-পুড়াও করে জীবন্ত মানুষকে হত্যা করার। তাইতো বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র পেছনে ফেলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। একমাত্র নৌকার বিজয়েই অব্যাহত থাকবে উন্নয়ন প্রক্রিয়া। উন্নয়নের জন্য নৌকার বিকল্প কিছুই নেই।

তিনি মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে সিলেটের বিশ্বনাথে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলাপুর গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। এরপূর্বে উপজেলার দেওকলস ও দশঘর ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ নেতা হাজী সিতাব আলীর সভাপতিত্বে ও পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান শাকিলের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, সদস্য শামছুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা শশাঙ্ক বৈদ্য, হুসিয়ার ভান্ডারী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মালিক সুমন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শহিদুল ইসলাম।

উঠান বৈঠকের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবু সুলায়েমান সোনাফর ও স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান মিনু। এসময় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য, পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন, যুগ্ম সম্পাদক জাফর ইকবাল জুনেদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল’সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





সকল বিভাগ এর আরও খবর

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ  ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের  সম্মাননা নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)