শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই নারী সংগঠনের নিন্দা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই নারী সংগঠনের নিন্দা
শনিবার ● ৩০ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই নারী সংগঠনের নিন্দা

--- রাঙামাটির বালুখালী পাংখ্যায়া পাড়া এলাকায় নিজ জাতি ভাইয়ের কর্তৃক এক পাহাড়ি স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রাঙামাটি জেলা শাখা।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ২০২৩) হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিমি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রাঙামাটি জেলা শাখার সভাপতি রিনিসা চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে ধর্ষক রাসেল চাকমা, রুবেল চাকমা, জিকো চাকমাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেত্রীদ্বয় ঘটনা বর্ণনা দিয়ে বলেন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুক্তভোগী ছাত্রীর বাবার থানায় দায়ের করা মামলা এজাহার থেকে জানতে পারি গত ২৪ ডিসেম্বর দুপুরে জুরাছড়ির নিজ বাড়ি থেকে অপর এক বান্ধবী ও দুই ছেলেবন্ধুসহ চার জন বালুখালী বসন্ত পাংখোয়া পাড়ার খ্রীস্টান ধর্মালম্বনীদের বড়দিনের উৎসব দেখতে বের হয়। যাওয়ার পথে রাস্তায় অন্ধকার নেমে আসায় পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত জুমঘরে ভূক্তভোগী ছাত্রীসহ চার জন অবস্থান নেয়। রাত ১.৩০টায় বনযোগীছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হেডম্যান পড়ার অক্ষয় চাকমার ছেলে রাসেল চাকমা (৩২) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দেবাছড়ি গ্রামের অরুণ চাকমার ছেলে রুবেল চাকমা (২৮) সহ অজ্ঞাত আরো দুইজন চার জনকে জুম ঘর থেকে বের হতে বলেন। যুবদের কথা মতে সকলে জুম ঘর থেকে বের হলে সেখান থেকে ভূক্তভোগী ছাত্রী ও তার বান্ধবীকে আলাদা করে নিয়ে তাদের সাথে থাকা ছেলে বন্ধুরা খারাপ কিছু করেছিল কিনা জিজ্ঞাসা করে। এরপর দুই বান্ধবীকে জঙ্গলের ভিতরে দুই দিকে নিয়ে যায় এবং রাসেল চাকমা ভূক্তভোগী ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করার পর ছেড়ে দিয়ে চলে যায়। পরে ভুক্তভোগী ছাত্রী তার বান্ধবী ও অপর দুই ছেলে বন্ধুকে বিষয়টি জানায় এবং পরের দিন সকালে জানাজানি হলে ঘটনায় জড়িতরা পালিয়ে আত্মগোপনে চলে যায়। তবে পরে স্থানীয় এলাকাবাসী রাসেল ও রুবেলকে আটক করেছে বলে জানা গেছে।

নেত্রীদ্বয় ক্ষোভ ও নিন্দা জানিয়ে আরো বলেন, বালুখালী পানখোয়া পাড়ায় নিজ জাতির ভাইদের কর্তৃক স্কুল ছাত্রীর ধর্ষণের শিকার ঘটনা খুবই ন্যাক্কারজনক ও নিন্দনীয়। পাহাড়ি সমাজের মধ্যেকার ইদানিং কয়েকটি জায়গায় তা ঘটছে, আগে পাহাড়ে এসব ঘটনা কল্পনা করাও যায় না। ধর্ষণ শব্দের সাথে পাহাড়ি পরিচিত ছিল না। রাসেল চাকমার মত দুষ্কৃতিকারীরা পাহাড়ি সমাজকে কলুষিত করছে।

নেত্রীদ্বয় সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সমালোচনা করে বলেন, পাহাড়ি সমাজের মধ্যে দালাল-প্রতিক্রিয়াশীল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা নিজের স্বার্থের জন্য কিছু কিছু মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে বিপথগামী করে তুলছে। ফলে ধীরে ধীরে পাহাড়িদের সুষ্ঠু-সুন্দর সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়ছে এবং সমাজের চোর-ডাকাত, বদমাইশ এবং ধর্ষণের মত জঘণ্য কার্যক্রম সংঘটিত হচ্ছে। কাজেই এর দায় সমাজের নেতৃত্বদানকারী জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারীরাও এড়াতে পারে না। পাঙখোয়া পাড়া ধর্ষণের ঘটনায় তারা এখনো কোন কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে শোনা যায়নি। সরকারের সুবিধাভোগী দালাল কারখানা জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদের পেছনে না দৌঁড়ে নিজ নিজ এলাকার সুষ্ঠু সমাজ বিনির্মাণের লক্ষ্যে যথাযথ ভূমিকা পালন করা প্রয়োজন এবং সমাজের ছাত্র-যুব-নারী সমাজকেও এই কাজে এগিয়ে আসতে হবে।

বিবৃতিতে নেত্রীদ্বয় আরো বলেন, ধর্ষক অপরাধীদের কোন জাতি বা সমাজ নেই। কাজেই অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতে হবে। আমরা বালুখালী পাংখোয়া পাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণকারী রাসেল চাকমা ও রুবেল চাকমাসহ অপর জড়িতদের গ্রেফতাপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত, নারীর উপর নিপীড়ন-নির্যাতন, ধর্ষণ-খুন-অপহরণের মত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধের দাবি জানাচ্ছি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার
বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের  ভিতর থেকে সরকারি সেগুন গাছ  কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
গাড়ির জন্য  অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক
রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেতবুনিয়ায় জমে  উঠেছে  কোরবানির পশুর হাট বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা
কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩
রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ