বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি বধির বিদ্যালয়ে বই বিতরণ উৎসব
রাঙামাটি বধির বিদ্যালয়ে বই বিতরণ উৎসব
রাঙামাটি :: রাঙামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আসামবস্তিতে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা।
রাঙামাটি বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দিনের সঞ্চালায় বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (দোভাষী) হাসিনা বেগম, বধির কল্যাণ সমিতির সহ-সভাপতি টিটু চৌধুরী (বধির) ও সাধারণ সম্পাদক মো. সাগর আলী (বধির) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বধির শিক্ষার্থীরা বিদ্যালয়ের জায়গা, ক্লাস রুম, স্কুল ড্রেস ও ব্যাগের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
আলোচনা সভার পর প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এরপর তিনি বধির প্রতিবন্ধীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।





রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন