শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুকুরে ডুবে একদিনে ৩ শিশুর মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুকুরে ডুবে একদিনে ৩ শিশুর মৃত্যু
বুধবার ● ৩১ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে পুকুরে ডুবে একদিনে ৩ শিশুর মৃত্যু

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে একদিনে ৩ কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিনাজুরি, চিকদাইর ও হলদিয়া ইউনিয়নে এ ঘটনাগুলো ঘটে। পুকুরে ডুবে নিহতরা হলেন, বিনাজুরি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নন্দ রাম মাঝির বাড়ি সুমন দের কন্যা অনুষ্কা দে(২), চিকদাইর ৪নম্বর ওয়ার্ডের করম আলী হাজীর বাড়ির মো: মহিউদ্দিন এর কন্যা তাহা মণি(৩) ও হলদিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের নুর সওদাগর বাড়ির মো: আলমগীরের কন্যা সুমাইয়া (২)। এ ব্যাপরে ভোরের ডাককে বিনাজুরি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: কামরুল ইসলাম বাচ্চু বলেন,‘আমার গ্রামের শিশু অনুষ্কা সকাল ১১টার দিকে খেলতে গিয়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজির একপর্যায়ে পুকুর হতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।’ অন্যদিকে চিকদাইর ইউনিয়নের ইউপি সদস্য মো: নেজাম উদ্দিন ভোরের ডাককে বলেন,‘শিশু তাহা মণির মা দুপুরের রান্নার কাজে ঘরে ব্যস্ত ছিলেন। কোনো একসময় শিশু তাহা মণি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তার দাদী ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ীর লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন বলে তিনি জানান।’ এদিকে বিকাল ৫টায় বাড়ির পাশে নতুন খনন করা কুয়ায় পড়ে মৃত্যু হওয়া সুমাইয়ার ঘটনার সত্যতা ভোরের ডাককে নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য সবুজ বড়–য়া। এদিকে একদিনে তিন শিশুর মৃত্যতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। অভিভাকদের অসচেতনতার কারণে রাউজানে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার আশষ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন এলাকার সচেতনত মহল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)