শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » খেলা » চুয়েটে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৪ শুরু
প্রথম পাতা » খেলা » চুয়েটে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৪ শুরু
বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৪ শুরু

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শারীরিক শিক্ষা কেন্দ্র কর্তৃক আয়োজিতআন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৪ আজ থেকে শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে আজ ৩০ মে-২০২৪ বৃহস্পতিবার বিকাল ৫টায় চুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন।
এসময় চুয়েটের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ,স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান,ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম,ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইফুল ইসলামসহ সকল হল এর প্রভোস্টগণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন।
শেখ রাসেল হল বনাম বঙ্গবন্ধু হলের মধ্যকার ম্যাচ দিয়ে দিয়ে শুরু হয় চুয়েটের আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা।

চুয়েট ও এলজিইডির মধ্যে “Joint venture research program,Student mentoring and knowledge sharing” শীর্ষক সমঝোতা স্মারক সাক্ষর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর সাথে “Joint venture research program, Student mentoring and knowledge sharing” শীর্ষক সমঝোতা স্মারক সাক্ষর সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে আজ ৩০ মে-২০২৪ বৃহস্পতিবার সকাল ১১টায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, এলজিইডি এর প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন, পুর ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালন করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পানিসম্পদ কৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম। চুয়েট এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মারুফুল হাসান মজুমদার, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক জনাব সজল চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “এলজিইডি এর সাথে এই ধরণের সমঝোতা চুক্তির ফলে আমাদের শিক্ষার্থীরা ক্লাসরুমে থেকে প্রতিষ্ঠানের ব্যবহারিক কাজ সম্পর্কে জানতে পারবে যা তাদের আগামীর পথচলাকে আরও মসৃণ করবে বলে আমি মনে করি।”

চুয়েটে পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের উদ্যোগে পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে আজ ৩০মে-২০২৪ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, এলজিইডি এর প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন, পুর ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল,ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম ও পুরকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. স্বপন কুমার পালিত। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার ও সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ মুক্তা বানু। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয় ও বিভাগের পক্ষে প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী তুহিনের হাতে ক্রেষ্ট তুলে দেন চুয়েটের উপাচার্য ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন,”পুরকৌশলীরাই আমাদের সভ্যতার কারিগর। মানুষের বসবাসের অনুপযোগী একটি জায়গাকে বাসোপযোগী করে তোলার মূল কাজ পুরকৌশলীদের। এই পুরকৌশলীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মা ণে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, চুয়েট এর পুরকেশৗল বিভাগ অত্যন্ত সমৃদ্ধ। এই বিভাগ থেকে পাসকৃতরা দেশে-বিদেশে সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”





খেলা এর আরও খবর

দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)