শনিবার ● ২৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের
ঘোড়াঘাটে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে পথরোধ পূর্বক হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর জখমসহ দোকান ঘরে অগ্নিসংযোগ করে ক্ষতি-সাধন, ভয়ভীতি, হুমকীপ্রদান ও হুকুমদানের অপরাধে ৪০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌরসভার বাগানবাড়ি এলাকার বাসিন্দা সহিদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় এ মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে গত ৪ আগস্ট বিকেল ৪ ঘটিকার দিকে পৌরসভা এলাকার ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চার মাথায় উপরোক্ত অপরাধ সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। ঘোড়াঘাট পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার, উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, ইফতেখার আহমেদ বাবু, ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ কবির, আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম সহ আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামী করে এ মামলাটি দায়ের করা হয়েছে। যার মামলা নং- ০৭, তারিখ- ২৪/০৮/২০২৪ইং।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদের সাথে কথা হলে তিনি মামলার সত্যতা নিশ্চিত করেছেন।





বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ