শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ

------ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাজনৈতিক উদ্দেশ্যে আটক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটির সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ সকাল সাড়ে ৯টায় ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের যৌথ উদ্যোগে সাজেকের উজোবাজারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উজো বাজার প্রদক্ষিণ শেষে ইউপিডিএফ কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ৫ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা কমিটির সাংগঠনিক সম্পাদক শুক্র চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক রুপেশ চাকমা, সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবু ধন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি উজ্জলা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি বীর চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি পলেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি কমিটির সাংগঠনিক সম্পাদক পরান মোনা চাকমা প্রমুখ।
ইউপিডিএফ সংগঠক রুপেশ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের আন্দোলন জাতির অস্তিত্ব রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। খুন গুম, অপহরণ, গ্রেফতার করে এ আন্দোলন দমন করা যাবে না।
তিনি আরো বলেন, যে জাতি লড়াই করতে গিয়ে আত্মবলিদান দিতে জানে,‘আয়নাঘরের’ মত গোপন বন্দিশালায় বন্দিদশায় থেকেও অধিকারের জন্য প্রতিবাদ করতে সাহস রাখে, অধিকারের আন্দোলন করতে গিয়ে ষাটোর্ধ ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমারা জেল হাজতে অন্তরীণ হয়ে কঠিন জীবন নিয়ে বেঁচে থাকতে পারে সে জাতিকে ও তার অধিকারের আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা কখনো সুফল বয়ে আনবে না। এ আন্দোলন কখনো দমানো যায়নি, ভবিষ্যতেও যাবে না।
পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক সমস্যা উল্লেখ করে তিনি বলেন, জেল জুলুম, হত্যা, খুন,গুম, অপহরণসহ ঠ্যাঙারে বাহিনী লেলিয়ে দিয়ে এ সমস্যার সমাধান করা যাবে না। সরকারকে রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, গত ৫ আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন ঘটলেও পার্বত্য চট্টগ্রামের শাসন ব্যবস্থার পরিবর্তন কোন ঘটেনি। আগের মতই সেনা শাসন বলবৎ রয়েছে। এক দেশে দুই শাসন চলতে পারে না। অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহার করে প্রকৃত গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠান করতে হবে।
রূপেশ চাকমা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে আওয়ামী লীগ সরকারের অধীনে অন্যায়ভাবে গ্রেফতারকৃত ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের নেতা কুনেন্টু চাকমাসহ সকল রাজবন্দীদের মুক্তিসহ হত্যা-গুমের বিচারের দাবি জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)