শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে জানাজায় অংশ নিয়ে ক্ষমা চাওয়ার আধাঘণ্টা পরই কুপিয়ে হত্যা
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে জানাজায় অংশ নিয়ে ক্ষমা চাওয়ার আধাঘণ্টা পরই কুপিয়ে হত্যা
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে জানাজায় অংশ নিয়ে ক্ষমা চাওয়ার আধাঘণ্টা পরই কুপিয়ে হত্যা

--- গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলায়ে একটি জানাজায় অংশ নিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছিলেন জামিনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার আধাঘণ্টা পরই তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শেখেরহাট বাজারে তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম।
নিহত সাঈদুর রহমান স্বপন (৫৪) শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের প্রয়াত মতিউর রহমানের ছেলে।
তিনি ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তবে অনেক দিন ধরে তিনি জামিনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে স্থানীয় ১ নং ইউপি সদস্য স্বপন খান বলেন, একই ইউনিয়নের শিরযুগ গ্রামের হারুণ-অর রশীদ শুক্রবার বরিশাল হাসপাতালে মারা যান। শনিবার সকাল সাড়ে ৯টায় গ্রামের মাজার প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
সাঈদুর রহমান স্বপন সেখানে অংশ নিয়ে উপস্থিত সবার কাছে নিজের জীবনের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। জানাজা শেষে তিনি সকালের নাস্তা করার জন্য শেখেরহাট বাজারে যান।
ওসি শহিদুল ইসলাম বলেন, সকালে শেখেরহাট বাজারে কয়েকজন দুর্বৃত্ত সাঈদুর রহমান স্বপনের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে উপুর্যপুরি কুপিয়ে ও চার হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ হত্যার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা ও জড়িতদের চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

ঝালকাঠিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত তিন
ঝালকাঠি:: ঝালকাঠির কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরো তিন জন আহত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মো. সুলতান খান (৭০) নামের এক বৃদ্ধকে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
পুলিশ জানায়, জমি নিয়ে গত দুই বছর ধরে দ্বন্ধ চলছিলো প্রতিপক্ষের সঙ্গে। শনিবার সকালে বিরোধীয় জমিতে প্রতিপক্ষ মনির হোসেন, স্বপন মিয়া এবং শহিদ মিয়া চাষাবাদ করতে গেলে সুলতান খান তাদোর বাধা দেয়। এসময় মনির হোসেন ও স্বপন মিয়াসহ আরো ৫-৬ মিলে সুলতান খানের মাথায় কোপ দিয়ে এবং পিটিয়ে আহত করে। আহত অবস্থায় দুপুর সারে ১২ টায় সুলতানকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি মো. আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যা ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নেওয়া হয়ছে।





ঝালকাঠি এর আরও খবর

গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)