শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময় সভা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময় সভা
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময় সভা

--- আকতার হোসেন (চ্টগ্রাম) মিরসরাই :: স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থার আতুড়ঘর খ্যাত মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যদের উজ্জীবিত করার লক্ষে শুক্রবার ৬ সেপ্টেম্বর বিকেলে মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোড়স্থ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সহযোগিতায় এবং মিরসরাই সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে হিতকরী সংগঠনের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল ও প্রজন্ম মীরসরাই এর পরিচালক ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় ১নং করেরহাট থেকে ১৬ নং সাহেরখালী পর্যন্ত ১৬ টি ইউনিয়নের ৪০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৮০ জন স্বেচ্ছাসেবক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অংশ গ্রহণকারী স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে উদয়ন ক্লাব, অভিযান ক্লাব, জাগ্রত প্রতিভা, ফ্রেন্ড সার্কেল সমাজকল্যাণ সংঘ, অদম্য যুব সংঘ, হিতকরী, প্রজন্মের ভাবনা করেরহাট, রক্তের বন্ধনে মিরসরাই, মিরসরাই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংগঠন, সাহেরখালী স্বেচ্ছাসেবী ফোরাম, মিরসরাই সমাজকল্যাণ পরিষদ, স্বরণীকা সংঘ, অনির্বাণ যুব ক্লাব, বগাচতর ব্লাড ব্যাংক, মির্জাপাড়া, সমাজকল্যাণ পরিষদ, সমাজবন্ধু, মিরসরাই স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রজন্ম মিরসরাই, স্বপ্নতরী৭১, ফেনাপনি উন্নয়ন সংস্থা, আনন্দ সংঘ, আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগার, বাতিঘর যুব সংঘ, রক্তিম পরিবার, পূর্ব হিঙ্গুলী প্রজন্ম ক্রীড়া সংঘ, ব্রাদার্স এলিভেন যুব ও ক্রীড়া সংঘ, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ দুর্গাপুর, কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশন, রক্তিম ক্লাব, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই, সোনালী স্বপ্ন উল্লেখযোগ্য।

এসময় বিভিন্ন সংগঠনের ১৫ জন প্রতিনিধি তাদের পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।
স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বলেন, মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার নামে কয়েকজন সিন্ডিকেট-স্বেচ্ছাচারী গত কয়েকবছর ধরে মিরসরাইয়ের মূল ধারার স্বেচ্ছাসেবীদের কোনঠাসা করে বিভিন্ন বৈষম্য সৃষ্টি করে আসছিল এবং তারই প্রতিবাদ অনেকদিন থেকে চলছিল। এছাড়াও একটা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দলের আশ্রয়ে তারা বিভিন্ন কালিমা লাগিয়ে আমাদের মাথা বিক্রি করেই গেছে অবিরত। দীর্ঘদিনের স্বেচ্ছাচারিতা নিয়ে প্রায় সকল বক্তাই এইরকম অগ্নিঝরা বক্তব্য দেন।

বৈষম্য আর স্বেচ্ছাচারীতার বিপক্ষে সুন্দর ও সুস্থ ধারার সম্মিলিত স্বেচ্চাশ্রমের দাবিতে এবং সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা স্বেচ্ছাসেবীদের নিয়ে সম্মিলিতভাবেই পরিচালিত হবে, সকলের মতামত প্রকাশ ও কাজের স্বাধীনতা থাকবে- এই দাবির পক্ষে সকল সমাজকর্মীরা একাত্মতা পোষন করে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)