শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » এক দফা দাবিতে নার্সেস কর্মকর্তাদের কর্মবিরতি পালন
প্রথম পাতা » সকল বিভাগ » এক দফা দাবিতে নার্সেস কর্মকর্তাদের কর্মবিরতি পালন
মঙ্গলবার ● ১ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক দফা দাবিতে নার্সেস কর্মকর্তাদের কর্মবিরতি পালন

--- উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: এক দফা দাবিতে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাগন তিন ঘণ্টা কর্মবিরতি পালন করে।
মঙ্গলবার ১ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন।

তাদের এক দফা দাবি হলো নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের প্রসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়ন করা।

নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিফর্ম কাউন্সিল তাদের এক দফা দাবি পূরণে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার ধর্মঘট পালন করে। ঢাকায় ‘নার্সিং রিফর্ম কাউন্সিল’-এর ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নবীগঞ্জের সামনে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করেন তারা।

তবে হাসপাতালের জরুরি বিভাগ, জরুরি সেবা, ভর্তি রোগীর সেবা প্রদান সহ, লেবার ওয়ার্ড এবং অন্যান্য ইউনিট এই ধর্মঘট মুক্ত থাকবে বলে নার্সিং কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার একই দাবিতে তারা প্রতীকী ধর্মঘট করেন।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং কর্মকর্তা লুৎফা বেগম (ওয়ার্ড ইনচার্জ) প্রসেনজিৎ দাশ, লিপি বেগম ( মিডওয়াইফ), নেতৃত্বে, তাদের এক দফা দাবি আমলা ও ক্যাডার কর্মকর্তাদের বাদ দিয়ে নার্সিং কর্মকর্তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে বিভিন্ন পদে নিয়োগের দাবি জানাচ্ছি।

আগামীকাল সকাল ৯টা থেকে পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে বলে জানান তারা।

নবীগঞ্জে জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণ

নবীগঞ্জ :: জীববৈচিত্র্য রক্ষায় দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাস প্লান্টের আশেপাশে শেভরন বাংলাদেশ এবং পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভারস যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে।
গত ১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টার সময় বিবিয়ানা গ্যাস ফিল্ডের সাউথ প্যাড সংলগ্ন প্রধান ফটকের সামনে উদ্বোধনী অনুষ্টান অনুষ্টিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি অতিথি ছিলেন শেভরন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এরিক এম ওয়াকার,সেভারসের প্রতিষ্টাতা আহসান রনি।

এসময় পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফেরদৌস আনোয়ার,হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরে আলম সিদ্দিকী, হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ- পরিচালক আখতারুজ্জামান, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফজলুল হক মনি,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন পিপিএম,শেভরন বাংলাশ থেকে কর্পোরেট আ্যাফেয়ার্স ডিরেক্টর মুহাম্মদ ইমরুল কবির,চেয়ারম্যান নোমান হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ,সাবেক সভাপতি রাকিল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আবুল কালাম আজাদ বলেন,কর্পোরেট দায়বদ্ধতা থেকে পরিবেশগত সুরক্ষায় এই কার্যক্রম প্রশংসার দাবি রাখে।

বিশেষ অতিথি এরিক এম ওয়াকার বলেন,বৃক্ষরোপন কার্বন নি: সরণ কমিয়ে আনতে সাহায্য করে,নিশ্চিত করে সবুজ,সুন্দর,স্বাস্থ্যকর ভবিষ্যত। তিনি বলেন এই বৃক্ষরোপণ অভিযান পরিবেশ সুরক্ষায় যেমন অবদান রাখবে আবার স্থানীয় জনসাধারণের জীবন মান উন্নয়নেও ভূমিকা রাখবে।

স্বাগত বক্তব্যে গ্রিন সেভারসের প্রতিষ্টাতা আহসান রনি বলেন,শেভরনের মতো শীর্ষ কর্পোরেট প্রতিষ্টান যদি সবুজ বাংলাদেশ গড়তে এবং পরিবেশ রক্ষায় এমন পরিস্থিতি ও টেকসই উদ্যোগ নেয়,তাহলে দেশ হয়ে উঠবে আরো সবুজময়।

উল্লেখ্য,শেভরন বাংলাদেশ প্লান্টের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী এই বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছে। এর অংশ হিসেবে বিভিন্ন ধরনের বর্ণিল ফুল,ফল,কাঠ ও ঔষধি গাছসহ ৪ হাজারের বেশী উন্নত মানের চারা রোপন করা হবে।

এছারা রোপন করা হচ্ছে ১ হাজার ১৫০টি দেবদারু গাছ। দেবদারু গাছ তাদের শব্দ- শোষণকারী গুণাবলীর জন্য পরিচিত,শব্দের তীব্রতা কমাতে সাহায্য করবে,যা চারপাশের সহনীয় মাত্রার শান্তিপূর্ণ পরিবেশ তৈরী করবে।

বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, গাছের স্বাস্থ্য সুরক্ষা এবং গাছের বৃদ্ধি নিশ্চিতে তদারকি করবে গ্রিন সেভারস।

নবীগঞ্জে ২ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ :: হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ডাঃ আসাদ হোসাইন (৩৭) নামে আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত সোমবার ১অক্টোবর গোপন সংবাদ ভিত্তিতে রাতে হবিগঞ্জ সদর এলাকা থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি হল- নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মৃত্যু ইলিয়াছ হোসেনের পুএ ডাঃ আসাদ হোসাইন (৩৭) । দায়রা-১২৯০/২২ মামলায় ৬ মাসের বিনাশ্রম সাজা ও ১০ লক্ষ টাকা অর্থ দন্ডপ্রাপ্ত এবং দায়রা নং-৩১১/২২ মামলায় ১০ লক্ষ টাকা জরিমানা ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।
হবিগঞ্জ পুলিশ সুপার রেজাউল হক খান বিপিএম এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পিপিএম এর সার্বিক সহযোগিতায় নবীগঞ্জ থানার এএসআই মো. ওয়াশিম সংগীয় ফোর্সসহ হবিগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





সকল বিভাগ এর আরও খবর

পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা

আর্কাইভ