শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে দৈনিক সকালের বাণীর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঘোড়াঘাটে দৈনিক সকালের বাণীর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিভাগীয় শহর রংপুর থেকে প্রকাশিত দৈনিক সকালের বাণী’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ১ নভেম্বর বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দৈনিক সকালের বাণীর ঘোড়াঘাট প্রতিনিধি সোহানুজ্জামান সোহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট ওসি নাজমুল হক, দিনাজপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর অধীন রানীগঞ্জ সাব জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ আলী, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব এসএম আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, জাতীয় পদকপ্রাপ্ত যুব উদ্যোক্তা কাজী আবু সাদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কেক কেটে দৈনিক সকালের বাণী ১ম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এ সময় এম.কে টিভি প্রতিনিধি মীর হান্নান, এশিয়ান টিভি প্রতিনিধি মোহাম্মদ সুলতান কবির, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি রাফছানজানী শুভ সহ অনেকে উপস্থিত ছিলেন।





পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন