শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ-২০২৪ শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম » অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ-২০২৪ শুরু
রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ-২০২৪ শুরু

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘ আয়োজনে সবচেয়ে আলোচিত শিক্ষামূলক প্রতিযোগিতা ‘অদম্য সেরাদের সেরা’ আইডল অন্বেষণ-২০২৪ শুরু হয়েছে। শনিবার ( ২৩ নভেম্বর সকালে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ৬ষ্ঠ আসরের প্রতিযোগিতায় উপজেলার ৩৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বর্ষসেরা ৬৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

এসময় প্রধান অতিথি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী খায়রুল মোস্তফা, শিক্ষানুরাগী দিদারুল আলম মিয়াজি।

প্রধান অতিথি নুরুল আমিন বলেন, শিক্ষা ক্ষেত্রে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয়। উপজেলার শিক্ষার মান উন্নয়নে এমন উদ্যোগ মুখ্য ভূমিকা পালন করবে।

রুহি মোস্তফা বলেন, মিরসরাইয়ে মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহ দেখে আমি আবিভূত। এবারের প্রতিযোগিতায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি। এটি সত্যি নারীদের শিক্ষায় উজ্জীবিত করবে।

পরীক্ষা কমিটির আহবায়ক ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া জানান, ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় ডাক পাবেন। দুটো পরীক্ষার নম্বর সমন্বয় করে উপজেলায় মাধ্যমিকের আইডল ঘোষণা করা হবে। বিজয়ীরা প্রতিবারের ন্যায় আর্থিক চেক, শিক্ষা উপকরণসহ নানা ধরণের পুরস্কার পাবেন।

সকালে কেন্দ্রে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলম। সার্বিক তত্ত্বাবধান করেন অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ ও সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ। পরিদর্শক ছিলেন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এবং শিক্ষা ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন।

এসময় নুরুল করিম, নিশান, আবিদ, তারিফ, শাহেদুল, এআর রহমান, তামিম, আরমান প্রমুখ উপস্থিত ছিলেন ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)