সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে সেনা রিজিয়নের সহায়তা
রাঙামাটির পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে সেনা রিজিয়নের সহায়তা
রাঙামাটি :: বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের আওতাধীন অসহায় দুঃস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, অসুস্থ ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও চিকিৎসার জন্য মানবিক সহায়তা এবং ত্রাণ সামগ্রী (চাল, ডাল, আটা, চিনি, তেল) সহ সর্বমোট দেড় লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
২ ডিসেম্বর সোমবার সকালে রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলের সামনে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি অসহায়দের হাতে এই সহায়তা তুলে দেন।
এসময় রিজিয়ন কমান্ডার বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী জাতী, বর্ণ, ধর্ম নির্বিশেষে সাধারণ জনগণের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, যে কোন প্রয়োজনে সেনাবাহিনী সার্বক্ষনিক জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। এসকল সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।





শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান