মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুতে বজ্রপাতে ২ জন নিহত
লংগদুতে বজ্রপাতে ২ জন নিহত

লংগদু প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.০০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। ২৫ এপ্রিল মঙ্গলবার সন্ধা বেলায় বৈরী আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি দেখে আবাদি ধান ক্ষেত থেকে বাড়ি ফেড়ার পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় উপজেলার ঝর্ণাটিলা গ্রামের মোঃ আব্দুল আজিজের পুত্র মোঃ শাহ জালাল (৩৫) অপরদিকে, একই সময় গোয়াল ঘরে গরু বাধতে গিয়ে কালাপাকুইজ্জা ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোঃ শহীদ হোসাইনের মেয়ে মোসাম্মৎ সালমা আক্তার (১৪) নিহত হন।
এ ব্যাপারে জানতে চাইলে লংগদু উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন,দুর্ঘটনার খবরটা শুনেছি,আমি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি । লংগদু থানার অফিসার ইনচার্জ(ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন