শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

--- স্টাফ রিপোর্টার :: “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মূলমন্ত্র বক্ষে ধারণ করে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রাঙামাটি পার্বত্য জেলায় ২৬ ফেব্রুয়ারী-২০২৫ বুধবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি, চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিনি তার বক্তব্যে সমাবেশ আয়োজনকারী জেলা কমান্ড্যান্টকে সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও সফলতা কামনা করেন।
সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন ৫ই আগস্ট ২০২৪ এর পরবর্তী সময়ে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা ও গুরুত্বপূর্ণ কেপিআইসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যদের ভূমিকা ছিল অপরিসীম। এছাড়াও তিনি ৫২ এর ভাষা আন্দোলন ও ৭১ এর মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর সদস্যদের সর্বাত্মক অংশগ্রহণের কথাও উল্লেখ করেন। তিনি আরো বলেন আমাদের অবশ্যই স্বীকার করতে হবে দেশ ও জনগণের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফাস্ট লাইন ফোর্স হিসেবে কাজ করে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস, পিএইচডি, উপমহাপরিচালক, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার বর্ডার গার্ড বাংলাদেশ, কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, বিপিজিএম,বিজিওএম, পিএসি, বলেন আনসার বাহিনীর গৌরবগাথা যা ১৯৪৮ সাল থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে প্রতিটি জাতীয় ও গুরুত্বপূর্ন ঘটনায় আনসার সদস্যদের ভূমিকা উল্লেখ যোগ্য ও যার অতীত যতো স্ট্রং তার ভবিষৎ ততো স্ট্রং থাকবে। তিনি আরো বলেন প্রতিটা ক্ষেত্রে আনসার বাহিনীর সহযোগিতা নিয়ে বেশ ভালোভাবে আমরা কাজ করছি।
সমাবেশের সভাপতি করেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট, মো. আনোয়ার হোসেন, বিপিএম। তিনি তার স্বাগত বক্তব্যে রাঙামাটি জেলার আনসার ও ভিডিপির সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দেশের সেবায় সেনাবাহিনী ও আনসার সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে দায়িত্ব পালন করছে বলে উল্লেখ করেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী, এসইউপি, পিএসসি।
বিকাশ চন্দ্ৰ দাস, পিভিএমএস, পরিচালক ঘাগড়া আনসার ব্যাটালিয়ন, রাঙামাটি পার্বত্য জেলা তিনি মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের বর্তমান গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলার সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, ডিজিএফআই উপপরিচালক মোহাম্মদ ইফতেখার, এনএসআই উপপরিচালক শরীফুল ইসলাম খান, রাঙামাটি সদর সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক রাঙামাটি শাখার ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন । সমাবেশে আগত বক্তরা তাদের বক্তব্যে বলেন আনসার ও ভিডিপি সদস্যদের সুশৃঙ্খল অবস্থান ও প্রদর্শিত প্রামাণ্যচিত্র তাদের মুগ্ধ করেছে। আর্থ সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্যদের ভূমিকার কথা তারা উল্লেখ করেন।
এছাড়াও রাঙামাটি জেলার বিভিন্ন দপ্তরের জেলা কর্মকর্তাগণ, রাঙামাটি জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, আনসার ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার সদস্যগণ, ইউনিয়ন দলনেতা দলনেত্রী, ওয়ার্ড দলনেতা- দলনেত্রী, আনসার কমান্ডারসহ ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সাবলীলভাবে উপস্থাপনা করেন বিলাইছড়ি উপজেলার উপজেলা প্রশিক্ষক মো. মিজানুল হক।
সমাবেশ শেষে ভাল কাজের স্বীকৃতিস্বরুপ ৪২ জন আনসার ও ভিডিপি সদস্যেদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতা, এবং বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)