শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর সভা অনুষ্ঠিত

--- রাঙামাটি :: ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার বেলা ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ‘পরিচালনা বোর্ড’ এর ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩য় সভা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটি প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি।
সভার আলোচ্যসূচি ছিলো (১) গত ২৩/১২/২০২৪ তারিখে অনুষ্ঠিত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা; (২) ২০২৩-২০২৪ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা; (৩) বিবিধ।
চেয়ারম্যান উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানান এবং পরিচয় পর্ব শেষে সভাপতির অনুমতিক্রমে ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা পরিচালনা বোর্ডের ২য় সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। তিনি বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যায়ক্রমে উপস্থাপন করেন।
রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি পার্বত্য এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তাদের আবাসন সংকটের বিষয়ে বলেন রাঙামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলাসহ বিভিন্ন উপজেলায় সরকারি কর্মকর্তাদের থাকার জন্য মানসম্মাত আবাসনের ব্যবস্থা নেই। এসব দুর্গম এলাকায় আবাসনের অভাবে সরকারি চাকরিজীবিদের দায়িত্ব পালন করা কষ্টকর হচ্ছে বিধায় দুর্গম উপজেলাতে সরকারি চাকরিজীবিদের জন্য আবাসনের নির্মাণের বিষয়টি প্রচলিত বিধি বিধানের আলোকে গুরত্বসহকারে বিবেচনার জন্য সভার প্রতি আহবান জানান। খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রাশাসক জনাব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন দেশের অর্থনৈতিক অবস্থা পুনঃরুদ্ধার ও স্থানীয় পর্যটন শিল্পকে সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়িতে দৃর্ষ্টিনন্দন পর্যটন স্থাপনা নির্মাণ করা দরকার। বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়নমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প/স্কিম বাস্তবায়নে সকল প্রকার প্রশাসনিক সহযোগিতা প্রদানের আশ^াস ব্যক্ত করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি এ্যাড. উবাথোয়াই মার্মা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প/স্কিম বাস্তবায়নের সময় দ্বৈত্যতা পরিহারের লক্ষ্যে বোর্ডসহ সকল সরকারি/দপ্তর/সংস্থার সাথে সমন্বয় করে কাজ করার উপর গুরুত্বারূপ করেন।
সভায় বোর্ডের বিভিন গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য উন্নয়নমূলক প্রকল্প/স্কিমের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীগণ ধারাবাহিকভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে স্ব স্ব প্রকল্পের বাস্তব ও আর্থিক বাস্তবায়ন অগ্রগতির তথ্য তুলে ধরেন। এসময় বোর্ড কর্তৃক গৃহীত ও বাস্তবায়নাধীন কোড নং ২২১০০১১০০, কোড নং ২২১০০০৯০০ এর আওতায় স্কিমসমূহ এবং পরিকল্পনা কমিশন কর্তৃক অনুমোদিত প্রকল্পসমূহ যেমন; তুলা চাষ প্রকল্প, কফি ও কাজুবাদাম চাষ প্রকল্প, সুগার ক্রপ প্রকল্প, রাঙামাটির বিভিন্ন উপজেলায় সেচ অবকাঠামো নির্মাণ, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় সেচ ড্রেইন নির্মাণ, বান্দরবান বোয়াংছড়ি-রুমা পল্লী অবকাঠামো উন্নয়ন, বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী অবকাঠামো নির্মাণ, বান্দরবান পৌরসভা ও লামা পৌরসভা মাস্টার ড্রেইন নির্মাণ এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের বাস্তব ভৌত কাজের ও আর্থিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি পরিচালনা বোর্ড কমিটি সদস্যগণের মতামত ও সুপারিশের আলোকে আলোচনা করেন।
আলোচনা শেষে সভাপতি তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি কর্তৃক গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন।
সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি উপসচিব মোহাম্মদ নাহিদ ইসলাম, উপসচিব সদস্য-অর্থ মো. জসীম উদ্দিন, উপসচিব সদস্য-প্রশাসন সুজন চৌধুরী, সদস্য-বাস্তবায়ন উপসচিব জাহিদ ইকবাল, সদস্য-পরিকল্পনা (উপসচিব) সুমন বড়–য়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি রিজাউল করিম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি এ্যাড. উবাথোয়াই মার্মা উপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম, উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যানময় চাকমা, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সিএমইউ জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, সাগর পাল প্রশাসনিক কর্মকর্ত প্রমুখ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)