শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড এর ৪র্থ সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড এর ৪র্থ সভা অনুষ্ঠিত
সোমবার ● ১৬ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড এর ৪র্থ সভা অনুষ্ঠিত

--- রাঙামাটি :: ১৬ জুন ২০২৫ সোমবার বেলা ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ‘পরিচালনা বোর্ড’ এর ২০২৪-২০২৫ অর্থ বছরের ৪র্থ সভা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটিতে প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি।
সভার আলোচ্যসূচি ছিলো (১) গত ১৩/০৩/২০২৫ তারিখে অনুষ্ঠিত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা; (২) ২০২৪-২০২৫ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের ৩১ মে ২০২৫ পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা; (৩) বিবিধ।
বোর্ডের চেয়ারম্যান মহোদয় সভায় উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানান এবং পরিচয় পর্ব শেষে সভাপতির অনুমতিক্রমে সদস্য-বাস্তবায়ন ও ভাইস-চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) জাহিদ ইকবাল পরিচালনা বোর্ডের ৩য় সভার কার্যবিবরণী পাঠ করে শোনান এবং তিনি গত সভায় গৃহিত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যায়ক্রমে উপস্থাপন করেন।
পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য উন্নয়নমূলক প্রকল্প/স্কিমের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীগণ ধারাবাহিকভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে স্ব স্ব প্রকল্পের বাস্তব ও আর্থিক বাস্তবায়ন অগ্রগতির তথ্য তুলে ধরেন। এসময় বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন কোড নং ২২১০০১১০০ এবং কোড নং ২২১০০০৯০০ এর আওতায় স্কিমসমূহসহ পরিকল্পনা কমিশন কর্তৃক অনুমোদিত প্রকল্পসমূহ (পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র্য বিমোচন প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ শীর্ষক প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুগারক্রপ চাষাবাদ জোদারকরণ প্রকল্প, রাঙামাটির বিভিন্ন উপজেলায় সেচ অবকাঠামো নির্মাণ, বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি-রুমা পল্লী অবকাঠামো উন্নয়ন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের (২য় পর্যায়) ইত্যাদি) এর বাস্তব ও আর্থিক অগ্রগতি নিয়ে সভায় বিশদভাবে আলোচনা করা হয়।
বোর্ড সভায় খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, রাঙামাটি জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, বান্দরবান জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি কর্তৃক পর্যটকদের সুবিধার্থে পর্যটন শিল্প উন্নয়নে পর্যটকগণের সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন নান্দনিক অবকাঠামো নির্মাণের বিষয়ে গুরত্বসহকারে বিবেচনায় রাখার জন্য বোর্ডকে অনুরোধ জানানো হয়। এছাড়া রাঙামাটি জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ গুণগত শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তিন পার্বত্য জেলার বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী গরীব ও অসচ্ছল ৯ম ও ১০ম শ্রেণী এবং সমমান পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্ত বাস্তবায়নযোগ্য স্কিম গ্রহণপূর্বক উদ্যোগ গ্রহণের জন্য প্রস্তাব দেন। এসময় সভায় বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি পরিচালনা বোর্ড সদস্যগণের মতামত ও সুপারিশকে স্বাগত জানান।
সভায় বোর্ডের সদস্য-পরিকল্পনা সরকারের যুগ্মসচিব সুমন বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি উপসচিব মোহাম্মদ সামছুল হক, উপসচিব সদস্য-অর্থ মো. জসীম উদ্দিন, ভাইস-চেয়ারাম্যান (রুটিন দায়িত্ব) ও সদস্য-বাস্তবায়ন উপসচিব জাহিদ ইকবাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা উপস্থিত ছিলেন।
এছাড়া বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম, উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যানময় চাকমা, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মো. নুরুজ্জামান, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, সাগর পাল প্রশাসনিক কর্মকর্তা ও মনতোষ চাকমা সহকারি পরিকল্পনা কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)