শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নৌবাহিনীর উদ্যোগে কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নৌবাহিনীর উদ্যোগে কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা
সোমবার ● ২৮ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নৌবাহিনীর উদ্যোগে কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা

--- এম বাবুল, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।’‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’’ উপলক্ষে মাননীয় নৌবাহিনী প্রধানের প্রত্যক্ষ নির্দেশনায় দেশের উপকূলীয় এলাকার চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নৌবাহিনী একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
এর অংশ হিসেবে সোমবার ২৮ জুলাই চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনে রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পগুলোতে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা হতে ২ শতাধিক চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম এর সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার নাজিয়া জেবিন জুলহাস, বিএন এবং মেডিকেল অফিসার সার্জন লেঃ সাদী মোঃ জুবায়ের, বিএন এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
এসময় এলাকাবাসী বাংলাদেশ নৌবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা করেন যে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে সর্বদা তাদের পাশে রয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করে যাচ্ছে। এটি নৌবাহিনীর মানবিক ভূমিকারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে নৌ বাহিনী পক্ষ হতে জানানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)