শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির ঘাগড়ায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির ঘাগড়ায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর
রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির ঘাগড়ায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর

--- ছাত্র জনতা সংগ্রাম পরিষদের সদস্য ধরণী চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটি জেলার ঘাগড়া-চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ ও কাউখালির শান্তিপ্রিয় সচেতন নাগরিক সমাজ নামে দু’টি সংগঠন।
আজ ২৩ নভেম্বর ২০২৫ দুপুর ১২ টায় কাউখালী উপজেলাধীন ডাবুয়া ইউনিয়নে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত সাংবাদকিদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের সভাপতি ও ফটিকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান উষাতন চাকমা।
তিনি অভিযোগ করে বলেন, গত ৩১ অক্টোবর (২০২৫) থেকে ৩৫-৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল চৌচলাবিল, সাদেক্যা বিল, মিদিঙ্যাছড়ি, রাজখালী, বেতছড়ি, রস্যাবিলি, ধুল্যাছড়ি, বলিঘোনা ইত্যাদি এলাকায় অবস্থান ও বিচরণ করলেও তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
সন্ত্রাসী গ্রুপটির অবস্থান ঘাগড়ার চাম্পাতলি সেনা ক্যাম্প থেকে মাত্র ৪-৫ মিনিটের দূরত্বে বলে তিনি জানান এবং বলেন, ‘এলাকায় সশস্ত্র গ্রুপটির অবস্থানের কারণে পুরো কাউখালী উপজেলায় ভয় ও আতঙ্ক দেখা দিয়েছে।’
সন্ত্রাসী দলটি ওই এলাকায় নিজস্ব প্রশাসন কায়েম করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘সন্ত্রাসীরা জোরপূর্বক চাঁদা আদায় করছে, লোকজনের মোবাইল ফোন কেড়ে নিচ্ছে ও ফোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে, লোকজনকে সকালে ও বিকালের খানাপিনা সরবরাহ করতে বাধ্য করছে, গাছের গাড়ি বন্ধ করে দিয়েছে এবং লোকজনকে হুমকি দিচ্ছে ও ভয়ভীতি প্রদর্শন করছে। চাঁদা নিয়ে বনিবনা না হওয়ায় তারা বেতছড়ির ব্রিজের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।’
উষাতন চাকমা বলেন, ‘উক্ত সন্ত্রাসী গ্রুপটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ১৬ নভেম্বর এলাকাবাসী কাউখালী সদরে বিশাল সমাবেশ করেছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছে। এছাড়া একই বিষয়ে এলাকাবাসী লিফলেট প্রচার ও বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছে। কিন্তু তারপরও প্রশাসন নির্বিকার রয়েছে এবং সন্ত্রাসীরা একই স্থানে অবস্থান করছে। শুধু তাই নয়, তারা সমাবেশে অংশগ্রহণকারীদের ডেকে ও ফোনে হুমকি দিচ্ছে এবং মোটা অংকের জরিমানা আদায় করছে।’
নিরাপত্তা বাহিনীর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর কাজ হলো এলাকায় সন্ত্রাসী কার্যক্রম দমন করে শান্তি বজায় রাখা। এজন্য তারা প্রায় সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে পাহাড়ের অন্দরে কন্দরে অভিযান পরিচালনা করে থাকে। কিন্তু ঘাগড়া-চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত এত বড় একটি সন্ত্রাসী দলের বিরুদ্ধে কোন রহস্যজনক কারণে তারা অভিযান পরিচালনা করছে না, তা আমাদের বোধগম্য নয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার কারণে এলাকার জনগণের মনে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহ উঁকি দিচ্ছে। সন্ত্রাসী দলটির সাথে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের কোন গোপন সমঝোতা রয়েছে কী না সে বিষয়ে সন্দেহ গভীর হচ্ছে।’
নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের বিরুদ্ধে সন্ত্রাসীদের ব্যাপারে ‘নির্লিপ্ততা ও উদাসীনতার’ অভিযোগ তুলে উষাতন চাকমা বলেন, ‘কাউখালী এলাকার জনগণ শান্তিতে থাকতে চায়। অথচ সন্ত্রাসীদের অবস্থানের কারণে জনমনে যে ভয়, আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে তা দূর করার জন্য নিরাপত্তা বাহিনী ও প্রশাসনকে তাদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না।’
সাংবাদিকরা সশস্ত্র সন্ত্রাসীদের দলগত পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘তারা চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দক্ষিণ দিক থেকে সেখানে এসেছে। আজ সকালে তারা চৌচলাবিল গ্রামে প্রতি গৃহস্থ থেকে তাদেরকে ২ কেজি করে চাল দিতে বাধ্য করেছে।’
যদি প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া না হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে এমন প্রশ্নের জবাবে উষাতন চাকমা বলেন, যদি তাই হয়, তাহলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
উষাতন চাকমা সাংবাদিক সম্মেলনে সরকারের কাছে স্পষ্টভাবে দু’টি দাবি তুলে ধরেন।
(১) ঘাগড়া-চট্টগ্রাম সীমান্তে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গ্রুপটির বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
(২) নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের ৪-৫ মিনিটের দূরত্বে কীভাবে এত বড় একটি সন্ত্রাসী দল অবস্থান করতে পারে এবং এতে নিরাপত্তা বাহিনী বা প্রশাসনের কোন গাফিলতি কিংবা সন্ত্রাসীদের সাথে কোন গোপন সমঝোতা আছে কীনা তা তদন্ত করতে হবে এবং এতে কারোর দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে অংচাজাই মারমা, চাথুইমং মারমাসহ দুই সংগঠনের ১৬ জন নেতা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)