শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা
পার্বতীপুরে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা
রুকুনুজ্জামান, পাবর্তীপুর, প্রতিনিধি :: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় পার্বতীপুর শহরের ঢাকা মোড় কোস চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে আয়োজেন শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্টিত হয়। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কোস চত্বরে গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে ঢাকা মোড় এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা শিবিরের দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন, দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পার্বতীপুর জামায়াতের পৌর আমির খন্দকার আশরাফুল আলম, জামায়াতের পৌর সেক্রেটারী অধ্যক্ষ শাহিন আক্তার, পার্বতীপুর শিবিরের সভাপতি আসাদুল্লাহ আল গালিব, পার্বতীপুর যুব বিভাগের সভাপতি গোলা মুক্তাদুর মুন্না ও বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক মাজেদুর ইসলাম জিবন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলন না হলে আজ আমরা হয়ত এভাবে দাড়িয়ে নামাজ পড়তে পারতাম না। তাই এই বাংলার মাঠিতে শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে। আমরা শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।





বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ