বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউট ব্যাজ কোর্স সমাপনী অনুষ্ঠিত
কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউট ব্যাজ কোর্স সমাপনী অনুষ্ঠিত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে রাঙামাটির কাপ্তাইয়ে তিন দিনব্যাপী স্কাউট ব্যাজ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১১ জানুয়ারি শুরু হওয়া এই কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়।
উপজেলা ও রাঙামাটি পার্বত্য জেলা বাংলাদেশ স্কাউটসের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটস’র অর্থায়নে আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট ব্যাজ কোর্স লিডার মোহাম্মদ মাহবুব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। এসময় আরো ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) নেলী রুদ্র, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান সহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী স্কাউটদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং সফলভাবে কোর্স সম্পন্ন করায় সংশ্লিষ্ট প্রশিক্ষক ও আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।





রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল