মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুরে নিজ বাড়ির রান্নাঘরে চা তৈরির সময় আগুনে দগ্ধ হয়ে ফরিদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ফরিদা বেগম উপজেলার রাজাপুর থানাধীন আরুয়া এলাকার মৃত ওয়াজেদ আলী খলিফার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে নিজ বসতঘরের রান্নাঘরে মাটির চুলায় চা তৈরির সময় তার পরিহিত কাপড়ে আগুন ধরে যায়। এ সময় তার চিৎকারে মেয়ে আখি আক্তার (২৩) দ্রুত এগিয়ে গিয়ে পানি ঢেলে আগুন নেভান। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরবর্তীতে সেখান থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি রেখে চিকিৎসা চলাকালে সোমবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই রবিউল ইসলাম জানান, এ ঘটনায় রাজাপুর থানায় কোনো মামলা, সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ হয়নি। নিহতের ভাইয়ের ছেলে মাহমুদুল হাসান শাওন রাজাপুর থানার ওসি’র কাছে লিখিত আবেদনে বর্তমান ও ভবিষ্যতে এ বিষয়ে কোনো মামলা বা আইনি সহায়তা গ্রহণ করবেন না মর্মে জানিয়েছেন।





সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল