বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র্যালি
মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র্যালি
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখার উদ্যোগে একটি স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১৮ফেব্রুয়ারী রাত সাড়ে ৭টার দিকে জামায়াতে দলীয় কার্যালয় থেকে র্যালি বের করে। র্যালিটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখার সেক্রেটারি শাহিন আক্তার। র্যালিতে অংশ নেয় ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। র্যালিতে অংশ গ্রহণকারীরা স্লোগানে স্লোগানে রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষার আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখার সেক্রেটারি শাহিন আক্তার বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ, রমজানের পবিত্রতা বজায় রাখা, ব্যবসা বাণিজ্যে সততা রক্ষা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহবান জানান। এটি আত্মশুদ্ধি, সংযম, সততা ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস।
এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর পৌর আমির খন্দকার আশরাফুল আলম, যুব বিভাগের সভাপতি গোলাম মুক্তাদি মুন্না, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল্লা আল গালিব প্রমুখ।





পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা