বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল,ঝালকাঠি,পিরোজপুর ও খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে জেলার ছত্রকান্দা এলাকায় এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান।
আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা অঞ্চলের মহাসড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে বলে।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং গাছ কাটা থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠির স্থানীয় সাংবাদিক ও সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।





ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন