বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১
রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১
নাজিম আল হাসান, রাঙামাটি :: রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কোতয়ালী থানা পুলিশ। বিশেষ অভিযানে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ একাধিক মামলার আসামী হিসেবে পরিচিত এক মাদক সম্রাটকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ০২ এপ্রিল ২০২৬ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক টিম রাঙামাটি শহরের বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোতয়ালী থানাধীন রাঙামাটি পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের দোয়েল চত্তর এলাকা থেকে রিজার্ভ বাজারগামী সড়কের পাশে বাবুলের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ একাধিক মামলার আসামী মো. হোসেন (৪৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. হোসেন পিতা মৃত সাহাব মিয়া এবং মাতা মৃত মর্তুজা খাতুন। তার স্থায়ী ঠিকানা রূপনগর এলাকার টিভি সেন্টার সংলগ্ন, ০৬ নম্বর ওয়ার্ড, রাঙ্গাপানি মৌজা, রাঙামাটি পৌরসভা। বর্তমানে তিনি শিমুলতলী (রূপনগর) এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং তাকে মাদকসহ আটক করা সম্ভব হয়।
এ বিষয়ে কোতয়ালী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।





রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩