শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানমো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে মাসিক চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার কথা জানিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ দুপুর ১টা ২০ মিনিটে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ও এরিয়া ম্যানেজারস ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৫ এপ্রিল রাত ৮টা ৪৬ মিনিটে তবলছড়ি এলাকার একটি ফার্মেসির মালিক ফোন করে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে পরদিন একটি বৈঠকে উপস্থিত থাকতে বলেন। পরদিন ২৬ এপ্রিল সকালে পৌরসভার নিকটবর্তী একটি রেস্টুরেন্টে বৈঠকে অংশ নিতে গেলে সেখানে কয়েকজন ফার্মেসি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়, বৈঠকের একপর্যায়ে রিজার্ভবাজার এলাকার এক ফার্মেসি মালিক মো. হারুনুর রশীদ (বিহারী হারুন) ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক ৫০ হাজার টাকা হারে চাঁদা দাবি করেন। এ সময় উপস্থিত অন্য ব্যবসায়ীরাও তার দাবির প্রতি সমর্থন জানান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের রাঙামাটিতে ব্যবসা বা চাকরি করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। এমনকি চার দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরবর্তীতে বিষয়টি ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজারস ফোরামকে অবহিত করা হলে সংগঠনের এক নেতা অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, ওই ফোনালাপেও চাঁদা দাবির বিষয়টি স্বীকার করা হয় এবং পুনরায় হুমকি প্রদান করা হয়। সংশ্লিষ্ট কথোপকথনের অডিও রেকর্ড সংরক্ষণে রয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ও এরিয়া ম্যানেজারস ফোরামের নেতারা বলেন, এ ধরনের চাঁদাবাজি অব্যাহত থাকলে পার্বত্য অঞ্চলে ওষুধ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বে।
তারা আরও বলেন,আমরা মানবিক সেবার অংশ হিসেবে ওষুধ সরবরাহ কার্যক্রম পরিচালনা করি। কিন্তু চাঁদার চাপ ও হুমকির কারণে নিরাপদে কাজ করা দিন দিন কঠিন হয়ে উঠছে।
স্মারকলিপিতে জেলা প্রশাসকের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।
তবে সচেতন মহল মনে করছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে জেলার ওষুধ সরবরাহ ব্যবস্থায় অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)