শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের সমাপনী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের সমাপনী
বুধবার ● ১১ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের সমাপনী

---

ষ্টাফ রিপোর্টার :: (২৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ- দাতা সংস্থা সিএইচটিডিএফ-ইউএনডিপি বাস্তবায়নে ও ড্যানিডার অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় সমন্বিত খামার ব্যবস্থাপনার কৃষক মাঠ স্কুল বিষয়ে রাঙামাটির বিভিন্ন উপজেলার ৫৪জন কৃষক সহায়তাকারীদের (৪র্থ ও ৫ম ব্যাচ) ২মাস ব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বুধবার ১১মে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে৷

কৃষি সম্প্রসারণ বিভাগ ও হর্টিকালচার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও বিশেষ অতিথি হিসেবে পরিষদ সদস্য সাধন মনি চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, প্রাণী সম্পদ বিভাগের ডাঃ দেবরাজ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ- দাতা সংস্থা সিএইচটিডিএফ-ইউএনডিপি’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর ফিরোজ ফয়সাল আহমেদ বক্তব্য দেন৷ অনুষ্ঠান পরিচালনা করেন খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা৷

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি৷ দেশের প্রায় ৭৫ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল৷ তার মধ্যে আমাদের পার্বত্য অঞ্চলের মানুষ বেশীর ভাগই কৃষি, মত্‍স্য ও প্রাণী সম্পদের উপরই জীবিকা নির্বাহ করে৷ তিনি বলেন, বাংলাদেশের ফসল উত্‍পাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বর্তমান সরকারের গৃহীত পরিবেশবান্ধব কৃষি উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিক সাফল্যে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ৷ সরকারের পাশাপাশি পাহাড়ে কৃষি, মত্‍স্য ও প্রাণী সম্পদের উত্‍পাদন বাড়ানোর লক্ষে দাতা সংস্থা সিএইচটিডিএফ-ইউএনডিপি’র এই প্রকল্পের কাজগুলো সত্যিই প্রশংসনীয়৷
তিনি বলেন, দেশের কৃষি ফসলের পাশাপাশি অন্যান্য খাদ্য উত্‍পাদন বৃদ্ধিতে সরকার বিভিন্ন খাতে ভর্তকি দিচ্ছে৷ পাশাপাশি সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিচ্ছে৷ প্রশিক্ষণ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দ্যেশে বলেন, ২মাসব্যাপি প্রশিক্ষণ গ্রহণ করে যে জ্ঞান অর্জিত হয়েছে তা নিজ নিজ পরিবারের পাশাপাশি গ্রামের অন্যান্য কৃষকদের ফসল উত্‍পাদনে ব্যয় করতে হবে৷ এতে করে এলাকার ও দেশের উন্নয়ন বৃদ্ধি পাবে৷ তিনি আগামী বর্ষা মৌসুমে অংশগ্রহণকারী প্রত্যেককে ৩০টি উন্নতজাতের আম ও ১০টি লিচু চারা প্রদানের প্রতিশ্রুতি দেন৷

পরে অতিথিরা ৩জন প্রশিক্ষাণার্থীদের মাঝে পাম্প মেশিন ও অন্যান্যদের মধ্যে সনদপত্র বিতরণ করেন৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)