শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে নিজামীর জানাজায় ত্রিমুখী সংঘর্ষ
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে নিজামীর জানাজায় ত্রিমুখী সংঘর্ষ
বুধবার ● ১১ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে নিজামীর জানাজায় ত্রিমুখী সংঘর্ষ

---
চট্টগ্রাম প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০০মিঃ) চট্টগ্রামে জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর দু’দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার বেলা পৌনে ২টায় নগরীর চট্টগ্রাম সরকারী কলেজ মাঠে (প্যারেড ময়দানে) এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজামীর জানাজায় অংশ নিতে জামায়াত নেতাকর্মীরা চকবাজার ও আসে পাশের এলাকায় জড়ো হতে থাকলে বেলা ১টার দিকে নগর ছাত্রলীগ মিছিল বের করে।

এসময় পুলিশের উপস্থিতিতে প্যারেড ময়দানের অনতি দূরে চকবাজার গুলজার এলাকায় দুষ্কৃতিকারীরা ফাঁকা গুলি এবং বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঙ্গে সঙ্গে এলাকার দোকানপাট, মার্কেটগুলো এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা দেড়টা পর জানাজা শুরুর প্রস্তুতি চলার সময় বিপুল সংখ্যক পুলিশ প্যারেড মাঠের গেইট বন্ধ করে দিয়ে জানাজা পড়তে বাধা দেয় বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। এসময় উপস্থিত জামায়াত নেতাকর্মী ও সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়ে। তারা রাস্তায় নামাজ পড়তে দাঁড়িয়ে যায় এবং সেখানে প্রথম জানাজা পড়েন। এক পর্যায়ে পুলিশ ফাঁকা গুলি চালায়। এতে মানুষ উত্তেজিত হয়ে গেইট ভেঙ্গে প্যারেড মাঠে ঢুকে পড়ে। এবং মাঠে আরেকটি জানাজা নামাজ আদায় করেন। প্রথম নামাজে জানাজায় ইমামতি করেন নগর জামায়াতের আমীর মাওলানা সামশুল ইসলাম।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৯৭১ সালের আল-বদর বাহিনীর কমান্ডার ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর ফাঁসি মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে কার্যকর করা হয়।

নিজামীর গায়েবানা জানাজার আয়োজন করে চট্টগ্রাম মহানগর জামায়াত। অপরদিকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ যুদ্ধাপরাধী নিজামীর জানাজা প্রতিহিত করার ঘোষণা দেয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি এম এ কাইছার উদ্দীন বলেন, যুদ্ধাপরাধী জামায়াত নেতা নিজামীর ফাঁসি কার্যকর করায় চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আজ সকালে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে নিজামীর জানাজা প্রতিহত করতে গেলে বিনা উস্কানিতে জামায়াত শিবির ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এসময় ছাত্রলীগ শিবিরের হামলা প্রতিহত করে। আমরা শিবিরের ওপর কোনো হামলা করিনি।

মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মাহমুদ উল্লাহ জানান, চকবাজার এলাকায় প্যারেড ময়দানে নিজামীর গায়েবানা নামাজে জানাজার আয়োজন করে জামায়াতে ইসলামী। গায়েবানা জানাজা বানচাল করতে পুলিশ ও ছাত্রলীগ গুলি চালায় বোমা হামলা চালায়। কিন্তু তাদের কোন বাধা মানেনি জনতা। শান্তিপূর্ণভাবে জানাজা সম্পন্ন হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে আমরা জানাজা পড়তে নিষেধ করি। কিন্তু তারা আমাদের বাধা অমান্য করে প্যারেড মাঠে জানাজা পড়েছে। এসময় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বড় কোন ঘটনা ঘটেনি। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা ওসি। এলাকায় পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)