শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
শুক্রবার ● ২২ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
জাহাঙ্গীর, জেলা প্রতিনিধি :: রাঙ্গামাটিতে আঞ্জুমানে মোত্তাবেইনে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া এর উদ্যোগ একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।
২২ মে ২০২৬ শুক্রবার সকাল ৯টা থেকে রাঙ্গামাটির বনরূপা দায়রা ভবনে (লেকার্স পাবলিক স্কুলের পাশে) এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ আয়োজন, ব্যাবস্থাপনা এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আওলাদে রাসুল, নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।
রাঙ্গামাটিতে আয়োজন করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) রাঙ্গামাটি জেলা কমিটি ও সার্বিকভাবে সহযোগীতা করেছে রাঙ্গামাটির সকল কমিটির সদস্যবৃন্দ এবং কাউখালী উপজেলার আওতাধীন বিভিন্ন শাখা এ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করছে। ব্যবস্থাপনায় ছিলেন মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ, রাঙ্গামাটি ইউনিট।
মোট রোগী ১৮১ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ দেয়া হয়। রক্তদান কর্মসূচিতে রক্ত দান করেন ৪৪ জন, ব্লাডগ্রুপিং করেন ৭৪ জন।
আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে অতীতের ন্যায় ভবিষ্যতেও নিয়মিতভাবে চিকিৎসা সেবা, রক্তদান কর্মসূচি ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে বিনামূল্যে চিকিৎসাসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাধারণ আয়ের মানুষ এ ধরনের উদ্যোগ থেকে সরাসরি উপকৃত হচ্ছেন। তারা আয়োজকদের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, “মানুষের প্রয়োজনে রক্তদান করা একটি মানবিক দায়িত্ব। আমরা চাই সমাজের আরও তরুণরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুক।”
স্থানীয় বাসিন্দারা জানান, চিকিৎসা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শেষে দেশ, জাতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)