শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
প্রথম পাতা » ঝালকাঠি » ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়

--- গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ‘ফ্যামিলি কার্ড এখন আর আলোচনায় নেই। শুধু কার্ড তৈরির জন্যই ২৪২ কোটি টাকা খরচ করা হবে, এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম।

সোমবার ৭ সেপ্টেম্বর ঝালকাঠি শহরের একটি পার্টি সেন্টারে এনসিপির জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

সার্জিস আলম বলেন, “ফ্যামিলি কার্ড এখন আর আলোচনায় নেই। শুধু কার্ড তৈরির জন্যই ২৪২ কোটি টাকা খরচ করার কথা বলা হচ্ছে। এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়। পরবর্তীতে তারা বুঝতে পেরেছে, এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। এই অর্থ কোথা থেকে আসবে, সেটিও বড় প্রশ্ন। অথচ নির্বাচনের আগে তারা মানুষকে লোভনীয় অফার দিয়ে প্রলুব্ধ করেছে।”

এনসিপির কর্মসূচি প্রসঙ্গে সার্জিস আলম বলেন, “আমরা লংমার্চ শুরু করেছি ঢাকা থেকে চট্টগ্রাম। তারা এটাকে বলছে লংড্রাইভ। অথচ বেগম খালেদা জিয়া কিন্তু এভাবেই লংমার্চ করেছিলেন।”

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাঁকে ঠেকাতে কাউকে আলাদা করে কিছু করতে হবে না। জুলাই-আগস্টের আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা বিমানবন্দরে গিয়ে দাঁড়ালেই যথেষ্ট।”

বিএনপির সমালোচনা করে সার্জিস আলম বলেন, “বিএনপি সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। এখন তারা বলছে, তারা শিশু। তাহলে আপনারা কবে তরুণ বা যুবক হবেন? বিএনপি সরকারে আসার পর এত সংকট তৈরি হয়েছে। এতটা সংকট আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখিনি। অথচ সরকার পরিচালনার জন্য তাদের কোনো ব্যাকআপ বা প্রস্তুতি ছিল না।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন, আলোচিত মহিউদ্দিন রনি এবং ঝালকাঠি জেলা এনসিপির সদস্য সচিব জুবায়ের হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মীরা।

ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

ঝালকাঠি ::ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে ঝালকাঠি সরকারি মহিলা কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) ঝালকাঠি সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের মোউপাধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এস এম বাইজিদ ইবনে আকবর, ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম এবং পরিদর্শক তদন্ত মেহেদী হাসানসহ জেলা পুলিশের কর্মকর্তারা।
সভায় মাদকের ভয়াবহতা, মাদক প্রতিরোধের উপায় এবং বর্তমান সময়ে সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং অনলাইন জগতে নিরাপদ ও সচেতন থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।
তারা বলেন, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশের চলমান সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)