সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
আজ ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি জেলা ইউনিট।
ত্রাণ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান,রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি জেলা রেডক্রিসেন্ট এর চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, বাংলাদেশ রেডক্রিসেন্ট এর পরিচালক ডাঃ কর্ণেল আরমগীর, রাঙামাটি জেলা ইউনিটের সদস্য সচিব সাইফুল ইসলাম শাকিল, সহ সভাপতি এস এম শফিউল আজম সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান দীপন তালুকদার বলেন দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। দুর্গম প্রত্যন্ত ফারুয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে রেডক্রিসেন্টের এই উদ্যেগ অব্যাহত থাকবে। দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাড়াতে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান জানান।
দুর্গম এলাকায় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার জন্য কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার