শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
প্রথম পাতা » ঝালকাঠি » বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে

--- ঝালকাঠি প্রতিনিধি :: নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগীয় কমিশনার কার্যালয়, বরিশালের গোপনীয় শাখা থেকে আজ ৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসক, ঝালকাঠির কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ৮ সেপ্টেম্বর সকাল ৯টায় বরিশাল বিভাগীয় কমিশনার মো.খলিল আহমেদ শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিস, রাজাপুর, ঝালকাঠি আকস্মিক পরিদর্শনে যান। সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করলেও ইউনিয়ন ভূমি অফিসটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

পরে স্থানীয় দফাদার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এসে অফিসের তালা খুলে দেন।
পরিদর্শনকালে অফিসের পাশের স্থানীয় কয়েকজন ব্যক্তি ও মুদি দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই অফিসে সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হন না।
চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সরকারি কার্যালয়ের তালাবদ্ধ থাকার বিষয়টি সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে অবহেলার শামিল।
এ ঘটনায় শুক্তাগড় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানের বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়কে অবহিত করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, কাউকে না জানিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম দেখতে সকাল ৯টায় সেখানে পরিদর্শনে যাই। অফিস প্রধান হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের অনুপস্থিতি দায়িত্ব পালনে চরম অবহেলার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, নির্ধারিত কর্মসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার বিষয়টি গুরুতর অপরাধ। তাই ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া একই অফিসে কর্মরত অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে তিন কার্যদিবসের মধ্যে উপস্থিত না থাকার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঝালকাঠির জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগীয় কমিশনার জানান, সরকারি অফিসগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে। এ ধরনের নজরদারি বাড়লে সরকারি অফিসে যথাসময়ে উপস্থিতি বাড়বে এবং সেবা প্রার্থীরা ভোগান্তি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পাবেন।





আর্কাইভ