শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়াতে বার্ষিক ওরশ শরীফ ও মিলাদ মাহফিল
বেতবুনিয়াতে বার্ষিক ওরশ শরীফ ও মিলাদ মাহফিল
কাউখালী প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.৩৮মি.) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও গাউছিয়া কমিটি বাংলাদেশ বেতবুনিয়া ইউনিয়ন শাখার ব্যাবস্থাপনায় হযরুতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রঃ) এর বার্ষিক ওরশ শরীফ ও আজিমুমশান মিলাদ মাহফিল বৃহ্সপতিবার রাত্রে বেতবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়৷
বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমম্বয় কমিটি বেতবুনিয়া শাখার সভাপতি মো. সামশুদ্দোহা চৌধুরীর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন বেতবুনিয়া গুইয়াতল শাহী জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম রেজভী ৷
প্রধান ওয়ায়েজীন হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রানীর হাট আল আমিন হামিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরুতুলহাজ্ব গাজী আল্লামা আবুল কালাম বয়ানী৷ বিশেষ ওয়ায়েজীন হিসাবে উপস্থিত ছিলেন রাঙুনীয়া খীলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আহমদ রেজা খান, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বেতবুনিয়া গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সুনি্নয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ মনজুরুল ইসলাম, বেতবুনিয়া মঈনুল উলুম রেজভীয়া সাঈদীয়া আলিম মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মো. শফিউল ইসলাম সিকদার, গাউছিয়া কমিটি বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সভাপতি মো. ইছহাক সওদাগর, আশেকানে খাজা গরীবে নেওয়াজ (রাঃ) কমিটির সাধারন সম্পাদক বাবুল চৌধুরী৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বেতবুনিয়া ইউনিয়ন শাখার সভাপতি ও ওরশ পরিচালনা কমিটির আহবায়ক মো. নুরুল আজিম৷
ওয়াজ মাহফিল শেষে বক্তদের মাঝে তবরুক বিতরন করা হয়৷





মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা